ফরিদ ভাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফরিদ ভাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, জুন ০৮, ২০২৬

শিক্ষার আকাশে নব সূর্য

 

শিক্ষার আকাশে নব সূর্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট কাপাসিয়া,গাজীপুর

******************************************

বুকের গভীরে আনন্দের ঢেউ, চোখে জাগে সুখ-জল,
কাপাসিয়ার এই ধূলিকণা আজ গৌরবে চঞ্চল!
আমাদেরই ঘরের চেনা সেই ছেলে, আমাদেরই প্রিয় ভাই,
ফরিদ ভাইয়ের কীর্তিতে আজ আনন্দের সীমা নাই!

রাওনাট স্কুলের আঙিনা জুড়িয়া যে মেধার পাখি ওড়ে,
সে আজ বসেছে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধানের ওই তোড়ে।
অধ্যাপক আক্তারুজ্জামান ফরিদ—গুণী মহীয়ান তিনি,
তাঁরই আলোতে বাংলার এই শিক্ষা-আকাশ ঋণী!

এত সম্মান, এত বড় পদ, তবু কী যে নম্রতা,
জ্ঞানদীপের নতুন প্রহরী, মুখে স্নিগ্ধ মধুরতা।
প্রকৃতির বুকে সোনালী সকাল যেমন শান্তি আনে,
তাঁর আগমনী বার্তা তেমনি দোলা দেয় মনে-প্রাণে।

কাপাসিয়াবাসী গর্বে আজিকে পরম আশিস বাঁধে,
আনন্দের এই জয়যাত্রায় প্রাণ হিল্লোলে কাঁদে।
হে প্রভু, তোমার আলোর চাদরে রেখো ওরে চিরকাল,
ফরিদ ভাইয়ের হাত ধরে হোক ধন্য নতুন কাল!

-----------------------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...