রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সেই দিনের হাসি আজকের অশ্রু

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

**************************************
অন্যের বুকে হানিল যখন রুদ্র বুলেটের ঝড়,
উন্মত্ত উল্লাসে সেদিন ভেবেছ তারা তো পর।
হেনেছ ব্যঙ্গ বলেছ কতই তীক্ষ্ণ কটু বাণী,
ভেবেছ কেবলি অভিনয়, বোঝো নাই সে কানাকানি।
মহাকালের পরম বিচার করে না রে বেইমানী,
মনে রেখো সেই দিনের হাসি আজকের অশ্রু বাণী।


আজ যখন সেই কাল-আঘাত নিজের বুকেতে পড়ে,
নয়নের নোনা গঙ্গাজল শিয়রের কোণে গড়ে।
সহসা চিনিলে আজ কারে বলে তীব্র মহাশোক,
তবে কেন অভিশাপ দাও, বলো দেশটা ধ্বংস হোক?
আপনার পাপের কথা ভাবো নাই কোনোদিন,
সেই দিনের প্রমোদ-হাসি আজ অশ্রু হলো রে ক্ষণ!


মহাকালের পরম বিচার করে না রে বেইমানী,
মনে রেখো সেই দিনের হাসি আজকের অশ্রু বাণী।


তোমার আপন যেমন তোমার বক্ষের পরশমণি,
পরের আপন জনও অমূল্য রতন সে জানি।
আমার সন্তান আর তোমার সন্তান যারা এই ভবে,
একই সূত্রে বাঁধা তারা একই গগনের তারা সবে!
ভেদাভেদ ভুলে গিয়ে নিখিল মানুষে ভালোবাসো,
মনে রেখো সেই দিনের হাসি আজ অশ্রু সাগরে বিলীন! 


মহাকালের পরম বিচার করে না রে বেইমানী,
মনে রেখো সেই দিনের হাসি আজকের অশ্রু বাণী।
আজকের অশ্রু বাণী...
সেই দিনের হাসি আজকের অশ্রু...

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

একই বোঁটায় দু’টি ফুল

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর *************************************** একই বোঁটায় ফুটেছ তোমরা দু ’ টি ফু...