মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

জ্ঞানের সৈনিক, জাগো!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************
জাগো জাগো, হে তরুণ ছাত্র, জ্ঞানের সৈনিক জাগো!
অবিদ্যার এই তিমির নাশিয়া আলোর পতাকা মাগো!
কলম তোদের হোক অস্ত্র, পুণ্য-আলোকে জ্বলো,
আল্লাহ’র নামে আজ সবে "ইকরা" ধ্বনিতে চলো!


তোদের কালির বিন্দু যে আজি শহীদের লহু-সম,
মুছিয়া ফেলিবি তোদেরই তেজে ধরার আঁধার চরম।
আলস্য-ঘুম ভাঙিয়া আজিকে মেল্ তোর বিদ্যা-পাখ,
তোদের কণ্ঠে ধ্বনিত হউক সত্যের জয়ী ডাক!


অন্ধবিশ্বাসে মাথা নোয়াবি না, বিজ্ঞান-রথে চড়ি
বিশ্ব-ভুবন জয় করি তোরা চল্ আকাশ ফুঁড়ি!
চরিত্র হোক হিরণ্ময় আর চিত্ত যে ভয়হীন,
তোদেরই হাতে গড়িবে আবার আলোর নতুন দিন!


ওরে ছাত্র, ওরে ছাত্রী, তোরাই কওমের আশা-আলো,
মিথ্যা-মেঘ কাটিয়া এবার সত্যেরে বাসো ভালো।
ধন্য হউক নিখিল জগত তোদেরই বিদ্যা-দানে,
ছুটে চল্ সবে আল্লা-প্রদত্ত সেই মহাজ্ঞান পানে!

জাগো জাগো, হে তরুণ ছাত্র, জ্ঞানের সৈনিক জাগো!
অবিদ্যার এই তিমির নাশিয়া আলোর পতাকা মাগো!
---------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মউতের পয়গাম

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর *************************************** কুল্লু নাফসি যাইকাতুল মাউত , ওরে মন...