Showing posts with label জাগরনের কবিতা. Show all posts
Showing posts with label জাগরনের কবিতা. Show all posts

Monday, June 29, 2026

রাওনাট গ্রাম জেগেছে ওরে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

ওরে তোরা শোনওরে তোরা শোন
রাওনাট গ্রাম জেগেছে আজ
ভয়ের রাতের অবসান!
জেগেছে জনতাজেগেছে বিবেক
জেগেছে সত্যের মহাপ্রাণ!

পালা তোরা পালা রে এবার
যত আছিস মাদক কারবারি,
মাদকের হোতা, বিষের সিন্ডিকেট!
মানুষখেকো অন্ধকারের ফেরিওয়ালা
রাওনাট আজ বলে দিচ্ছে
মাটিতে তোদের আর ঠাঁই নেই!

সাবধান! সাবধান!
মাদকসেবী, ভণ্ডের দল!
অন্ধকারে যারা বুনেছিস বিষের ফসল
শুনে রাখ, জনতার আদালত আজ জেগেছে!

ওরে চাঁদাবাজ! দখলবাজ!
গুন্ডা, পাণ্ডা, ছিনতাইকারী!
ইভটিজার, নারী নিপীড়ক, ধর্ষক!
সাবধান! সাবধান! সাবধান!

রাওনাট জেগেছে! রাওনাট জেগেছে!
ঠাঁই নাই তোদেরঠাঁই নাই!

দেখ
আবাল-বৃদ্ধ-নারী-পুরুষ সবাই মিলে
ধর্ম-বর্ণ নির্বিশেষে
একই শপথে বাঁধা

মাদক-সন্ত্রাসমুক্ত রাওনাট চাই!”

 

আয় তোরা আয়!
শান্তির মিছিলে আয়!
ঐক্যের মিছিলে আয়!
সাম্যের মিছিলে আয়!
প্রতিবাদের মিছিলে আয়!

না বল! না বল!
মাদকে না বল!
গুমে না বল!
খুনে না বল!
হত্যায় না বল!

মদে না বল! জুয়ায় না বল! আফিমে না বল!
চুরি, ডাকাতি, ছিনতাইনা, না, না!

বাকস্বাধীনতার কণ্ঠরোধে না বল!
ঘৃণার রাজনীতিতে না বল!
স্বাধীনতার শত্রুকে না বল!

লাল-সবুজের শপথ নে
আমরা সবাই এক অভিন্ন!
মানুষই আমাদের পরিচয়
মানবতাই আমাদের শক্তি!

তাবেদার নেতাকে না বল!
দুর্নীতিবাজকে না বল!
চাটুকারিতার রাজনীতি ভেঙে দে!

ওরে তোরা শোন!
রাওনাট জেগেছে!
মানুষ জেগেছে!
বিবেক জেগেছে!

রাওনাট গ্রাম জেগেছে ওরে
ঠাঁই নাই তোদের ঠাঁই নাই
সত্যের সূর্য উঠেছে আজ
মানবতার জয় হোক চিরকাল

--------------------------------------------------------

 

Thursday, June 18, 2026

যোগ্য করে গড়ে তুলো হে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

যোগ্য করে গড়ে তুলো হে নিজেকে, আগামীর অগ্নি-সন্তান!
তোমাদের হাতেই রেখে যেতে চাই
আমার স্বপ্নের সোনার বাংলাদেশ,
আমার রক্তে রাঙা প্রভাতের গান।

ভয় করো না!
ঝঞ্ঝার সাথে লড়াই করো,
বজ্রের সাথে করো মিতালি।
হীনমন্যতার শিকল ভেঙে
দাঁড়াও আকাশ-সম উচ্চ ললাটে,
হও দুর্জয়ের অভিযাত্রী।

শিক্ষা লও হে
শুধু পুঁথির পাতায় নয়,
জীবনের গভীর মহাগ্রন্থে;
জ্ঞানকে করো দীপশিখা,
যে আলো জ্বালে অন্ধকার যুগের অন্তে।

নৈতিকতার মেরুদণ্ড গড়ো,
সত্যকে করো জীবনের ধ্রুবতারা;
মিথ্যার কাছে নত হয়ো না,
যতই আসুক প্রলোভনের কারা।

নেতৃত্ব শেখো হে,
কিন্তু প্রভুত্ব নয়;
মানুষকে ভালোবাসার শিল্প শেখো।
ক্ষমতার মসনদ নয়,
সেবার মহিমায় হৃদয় রেখো।

অন্যায় দেখিলে প্রতিবাদ করো,
বজ্রকণ্ঠে উচ্চারো সত্যের বাণী;
ভীরুর মতো মুখ লুকিয়ে নয়,
হও যুগের জাগ্রত প্রহরী।

সৎ চরিত্রের হও,
পবিত্র নদীর মতো স্বচ্ছ;
ঘুষ, দুর্নীতি, প্রতারণা,
লোভের বিষপাত্র করো পরিত্যক্ত।

হও পরিশ্রমী,
হও শৃঙ্খলাবদ্ধ,
হও দায়িত্বে অটল পর্বত;
বিপদে হয়ো না পলাতক সৈনিক,
হও সংগ্রামের অগ্নিরথ।

মানবতা শেখো,
ধর্মে ধর্মে গড়ো না প্রাচীর;
মানুষের দুঃখে কাঁদতে শেখো,
সেবায় খুঁজে নাও জীবনের তীর।

হও বিনয়ী,
হও সাহসী,
হও উদার মহীরুহের ছায়া;
নারীর সম্মান রক্ষায় দাঁড়াও,
অন্যের অধিকারে দিও না হানা।

স্বপ্ন দেখো
কিন্তু স্বপ্নের জন্য জাগতেও শেখো;
দেশকে ভালোবেসে
নিজেকে প্রতিদিন নতুন করে লেখো।

হে নবযুগের তরুণ!
হে আগামীর দীপ্ত প্রজন্ম!
তোমাদের বুকে জ্বলুক
সত্য, জ্ঞান, ন্যায় আর দেশপ্রেমের অগ্নিশিখা।
তবেই আমার শেষ বিদায়ের দিনে
আমি হাসিমুখে বলিব
"আমি যাচ্ছি,
কিন্তু রেখে গেলাম
একটি যোগ্য, জাগ্রত, দুর্নিবার প্রজন্ম!

-------------------------------------------------

 

Wednesday, May 13, 2026

শিরোনামঃ সন্ধ্যার আগে ঘরে ফিরো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

****************************************
সন্ধ্যার আগে ঘরে ফিরো রে তরুণ ছাত্রদল!
পড়ার টেবিল ডাকছে তোমায়, জাগাও বাহুর বল।
তুমি নও তো পথের ধুলা, নও কো বখাটে,
তোমার আলোয় বিশ্ব জাগবে জীবন-সমর-ঘাটে।


ভালো যে জনজ্ঞানের অন্বেষণে রাত্রি জাগে,
দেশ মাতার মুখ উজলিতে সবার আগে।
সন্ধ্যা নামার আগেই ফেরে আপন কুটিরে,
মুক্তিরই গান গায় সে সদা সত্যের তীরে।
তাহার জয়ে হাসে রে জাতি, কাটে অবসান,
সে যে নতুনের কেতন উড়ায়, গায় বিজয়ের গান।


পথ হারা যারাউছৃঙ্খল, কাটায় আড্ডায়,
নেশার বিষে তিলে তিলে জীবন হারায়!
মদ, গাঁজা আর ইয়াবা চাট্টিমরণ-নেশার ফাঁদ,
কলঙ্ক ছড়ায় তারা, ডোবায় কুলে চাঁদেরও চাঁদ।
হেরে যায় সে ছার, নিভায় ঘরের বাতি,
অন্ধকারে কাঁদে তাহার বিশ্ব নিজ জাতি।


তুমি তো নও আত্মহারা, তুমি যে দুর্মদ,
তোমার জয়ে মুক্ত হবে নিখিল জনপদ।
ভেঙে ফেলো মোহের কপাট, বাঁধো জয়ের পণ,
জ্ঞানের রথে সওয়ার হয়ে জাগাও ছাত্রগণ! 

সন্ধ্যার আগে ঘরে ফিরো রে তরুণ ছাত্রদল!
পড়ার টেবিল ডাকছে তোমায়, জাগাও বাহুর বল।

--------------------------------------------------------

Friday, August 11, 2023

নারী আটকায় কিসে ?

 - মোঃ আমিনুল এহছান মোল্লা

- তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

রহস্যময়ী রূপসী বেশে কোমল কঠোরে নারী,

শাস্ত্র নাই কোন আটকায় তারে সঙ্গীত লহরী।

জলের মত এঁকে বেঁকে কোমল কঠোরে নারী,

অসীম গগণে কখনো রঙ ধনু কখনো কঠিন পর্ব্ত;

কখনো পূর্ণিমার চাঁদ, কখনো রাত্রির অচেনা পথ !

নারী আটকায় কিসে ?

শুন্য যেমন অধরা , দিগন্ত পেরিয়ে রাজাসন !

নারী তেমনই মধুভরা কল্পিত পুস্প কানন

কখনো চিতার অনল ,এ নারীর বেশ ভূষণ !

এমন কোন তন্ত্র মন্ত্র নাই আটকায়  তারে,

কখনো ভালবাসার জাল ছিড়ে

কখনো বুকে আগলে ধরে

সে এক রহস্যে ঘেরায় রচিত নারীর কবিতা !

পৃথিবীর যত গল্প –কবিতা- উপন্যাস সবি তা ।

নারী আটকায় কিসে ?

এমন কোন কারগার নাই আটকায় তারে,

যদি সে আপনায় বন্দী না হয় প্রেমের কারগারে।

নারী এক স্বর্গিয় রাজাসন,

নারী এক নরকের অগ্রাসন।

তবু কি সংশয় , জিজ্ঞাসা তোমারে ?

নারী আটকায় নারীর ফাঁদে এ সংসারে।

রহস্যময়ী রূপসী বেশে কোমল কঠোরে নারী,

শাস্ত্র নাই কোন আটকায় তারে সঙ্গীত লহরী।

-----------------------------------------