বিদ্রোহী কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিদ্রোহী কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভয়ঙ্কর সেই শত্রুর অতীত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

শোন্ শোন্ হে বজ্রমানব, বাজুক রণভেরী,
রক্তরাঙা ইতিহাসে জাগুক অগ্নিঝড়ি।
শহীদেরই রক্তে লেখা স্বাধীনতার শপথ,
ভুলে গেলে রক্তঋণ, জেগে উঠবে ক্ষত।

দাউদাউ আগুন জ্বলে পুড়েছিল যে গ্রাম,
লাশের মিছিল, কান্নার ধ্বনি—কাঁদত বাংলার নাম।
মাতৃহারা শিশুর কান্না কাঁপিয়ে দিত রাত,
সে ইতিহাস মুছবে কার কালো হাতে আজ?

ভয়ঙ্কর সেই শত্রুর অতীত ভুলো না,
রক্তলেখা ইতিহাস মিথ্যার হাতে দিও না।
নাম বদলালেই বদলায় না রক্তাক্ত সেই বেশ,
ইতিহাসের আয়নায় আজও রয়ে গেছে রেশ।

গিরগিটির রঙ বদলায়, সত্য বদলায় না,
কালো কালি ঢাললেই রক্তলেখা মুছে না।
মুখোশ পরে যতই ঘুরুক, যতই ধরুক বেশ,
সত্যের তীব্র আলোয় খুলে যাবে মুখোশ-শেষ।

হুঁশিয়ার! হুঁশিয়ার! জাগো অগ্নিমানব,
মিথ্যার বুকে বজ্র হানো, জাগুক সত্যের রব।
দ্রোহদামামা বাজুক আজ দিগ্‌দিগন্ত জুড়ে,
ভুলে যাওয়া ইতিহাস যেন না আসে ফিরে।

যে পতাকা রক্তে রঞ্জিত লাখো প্রাণের দান,
তার মর্যাদা রাখব মোরা—এই হোক মহাগান।
শহীদেরই রক্তশপথ রাখব বুকে আজ,
ভয়ঙ্কর সেই শত্রুর অতীত হোক সতর্কতার সাজ।

----------------------------------------------------------------

 

বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

অদ্ভুত যুক্তির দেশ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************************
জাগো রে বাঙালি, জাগো রে রুদ্র, জাগো রে অগ্নিবাণ!
ঐতিহ্য-মান পদদলিত আজ, গাও রে বিপ্লব-গান!
দিকে দিকে ধায় মরিচিকা-গ্রাস, শির করিতেছে নত,
লজ্জাহীনতা ঐতিহ্য আজ, বুকে বাজে চাবুক ক্ষত!
ধিক্ ধিক্ ওরে শোষকের দল, কুলাঙ্গার সবিশেষ—
ধিক্ ওরে ধিক্, এই অদ্ভুত যুক্তির দেশ!


দেশবিরোধী ওই ছদ্ম-কবিরা ভণ্ডামিতে মহীয়ান,
মিথ্যে ও বানোয়াট রচিতেছে গদ্য, কবিতা ও উপন্যাস!
স্বার্থপর আজ জ্ঞানীর দলও, বিবেক বেচেছে তারা,
মত-পথ আর আদর্শে আজ দেশপ্রেমিকেরা দিশাহারা!
কে দেশপ্রেমিক, কে দেশদ্রোহী—বিভক্ত আজ সবি,
লুটেরার হাতে বন্দি আজিকে শত শহীদের ছবি!
পরাধীনতার শিকল ভাঙিতে রুখে দাঁড়াও অনিমেষ—
ধিক্ ওরে ধিক্, এই অদ্ভুত যুক্তির দেশ!


রক্তে কেনা এই স্বাধীনতাকে কলঙ্কিত করে যারা,
একদল সেই আদি-দেশদ্রোহী, কুলাঙ্গার রক্তধারা!
ইতিহাস মুছে দিতে চায় ওরা, ওরা তো এখনো শত্রু,
জাতির শত্রুর চরণ বন্দি করে ওই পামর-ভৃত্য!
ওদেরই মাথায় তুলে রাখে আজ এ দেশেরই কিছু ঘুণ,
বাঙালি কি তবে ভুলে গেছে তার সূর্য সন্তানের খুন?
শহীদের রক্তে সিক্ত মাটিতে হানিব আঘাত অশেষ—
ধিক্ ওরে ধিক, এই অদ্ভুত যুক্তির দেশ!


যে আমাদের কভু মাতৃভাষা চায়নি, স্বাধীনতা চায়নি যারা,
বাঙালির রক্তে ইতিহাসের নদী ভাসিয়ে দিয়েছে তারা!
যাদের কারণে ঝরেছে রক্ত, উত্তাল রাজপথ,
শহীদ মিনার গড়েছি আমরা, রুখেছি শোষক-রথ!
গণঅভ্যুত্থান গড়েছি আমরা, রক্তক্ষয়ী একাত্তর,
স্মৃতিসৌধের স্তম্ভে লিখেছি বীরত্বের উত্তর!
ওরা কী করে এই বাঙালি জাতির অংশ হতে পারে?
লাঞ্ছনা আর বঞ্চনা শুধু দিয়েছে যে বারে বারে!
ওদের কেমনে বুকে টেনে নিই, কিসের এ আশ্লেষ?
ধিক্ ওরে ধিক্, এই অদ্ভুত যুক্তির দেশ!


এতো জেনেই বা ওদের পক্ষে অদ্ভুত যুক্তি খাড়া করি কেন?
ওরা তো কেবল স্বাধীনতা-বিরোধীদের স্থপতি হতে পারে যেন!
ওদের আদর্শ হতে পারে ওরা, আমাদের কভু নয়,
স্বাধীন বাংলায় ওদের স্তুতিতে হবে আজ সব ক্ষয়!
ওদের মৃত্যু-দিবস, জন্ম-দিবস পালিত হয় এ দেশে?
কোন সাহসে ওদের ‘জাতির পিতা’ বলি আমরা উল্লাসে?
যারা ওদের পক্ষে যুক্তি সাজায়, ওরে ওরে বর্বর,
স্বাধীন বাংলাদেশের প্রাণ ওরা নহে কভু, ওরা যে পর!
ওদের ছড়ানো বিষাক্ত চারা উপড়ে করব শেষ—
ধিক্ ওরে ধিক্, এই অদ্ভুত যুক্তির দেশ!


ওদের ঘৃণিত সংস্কৃতি আজো কেমনে চর্চা হয়?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র বুকে এ কোন কলঙ্ক রয়?
এ বড় আজব কাণ্ড হেথা, এ বড় লজ্জা ঘোর,
ধিক্ ধিক্ ওইসব দোসরদের, ভাঙো ভাঙো মোহ-ভোর!
হে বাঙালি, আবার জেগে ওঠো বজ্রশপথের টানে,
সংস্কৃতি আর স্বাধীনতা রক্ষা করো বীরের প্রাণে!
মুছে দাও ওই পাপিষ্ঠদের যত কালো স্মৃতিচিহ্ন,
সূর্য সন্তানদের যোগ্য সম্মান করো না হেথা ছিন্ন!
রণ-হুঙ্কারে মেদিনী কাঁপিয়ে বিপ্লব হোক শেষ—
এই অদ্ভুত যুক্তির দেশ!
এই অদ্ভুত যুক্তির দেশ!

-------------------------------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...