সোমবার, আগস্ট ৩১, ২০২৬

অগ্নিপথের অগ্রনায়ক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

জাগো বাংলা, জাগো রে ভাই, জাগো তরুণ জাগো,
একাত্তরের অগ্নিশপথ বুকে নিয়ে জাগো!

মাহমুদুল আলম খান বেনুঅগ্নিপথের অগ্রনায়ক,
রাজাবাড়ীর মাটির বুকে তুললে প্রতিরোধের ডাক।
মাথা নত নয়, ভয় নয়শপথ শুধু মুক্তির জয়,
বাংলার মাটি, বাংলার মানুষস্বাধীন হবেই নিশ্চয়!

জাগো! জাগো! জাগো!
মুক্তির রণডাকে জাগো!
জয় বাংলা! জয় বাংলা!
স্বাধীনতার পতাকা ওড়াও!

মার্চের কালো আকাশে যখন যুদ্ধেরই ডাক,
ছাত্র-তরুণ এক কাতারে গড়ল প্রতিরোধের বাঁধ।
রাজাবাড়ীর পূর্বপ্রান্তে মাটি কেটে ঘাঁটি,
ভয়কে জয় করে জ্বালল তারা স্বাধীনতার বাতি।

বেনুর নেতৃত্বে জাগল তরুণের দুর্বার প্রাণ,
দেশ মানে মাটি, মানুষ, মর্যাদাদেশ মানে বাংলাদেশ মহান!

মাহমুদুল আলম খান বেনুঅগ্নিপথের অগ্রনায়ক,
রাজাবাড়ীর মাটির বুকে তুললে প্রতিরোধের ডাক।
মাথা নত নয়, ভয় নয়শপথ শুধু মুক্তির জয়,
বাংলার মাটি, বাংলার মানুষস্বাধীন হবেই নিশ্চয়!

রাজাবাড়ীর সেই স্ফুলিঙ্গ ছড়িয়ে গেল দিগধায়,
কাপাসিয়া থানার পথে অস্ত্র-গোলার প্রস্তুতি হয়।
রাউৎনাট-নাজাইড়ে তখন সংঘর্ষের আগুন,
জনতার বুকে স্বাধীনতার শপথ হলো দ্বিগুণ।

একজনের নয় যুদ্ধ যুদ্ধ সবার প্রাণ,
তরুণ-জনতা এক কাতারেস্বাধীন বাংলাদেশ মহান!

রাজাবাড়ী থেকে দিগধাজাগল রণ-হুঙ্কার,
রাউৎনাট-নাজাইড়ে বাজল প্রতিরোধের ঝংকার!
জাগো! জাগো! জাগো!
মুক্তির রণডাকে জাগো!

হানাদার এলো আগুন হাতে, জ্বলল জনপদ,
নির্যাতন আর হত্যাযজ্ঞে কাঁদল বাংলার হৃদয়।
তবু আগুন নিভাতে পারেনি মুক্তির অঙ্গীকার,
রক্তে রক্তে জেগে উঠল স্বাধীনতার হুঙ্কার!

আগুন দিয়ে থামাতে চেয়েও থামাতে পারেনি প্রাণ,
অগ্নির মাঝেই জেগে উঠল মুক্তির বাংলাদেশ মহান!

শপথ ছিল বুকের মাঝেপিছু হটার দিন নয়,
স্বাধীনতার রক্ত-পথে ভয়কে করার ভয় নয়।
মাটি, মানুষ, মাতৃভূমিসবই ছিল প্রাণের গান,
অন্যায়ের শিকল ভেঙে গড়ব স্বাধীন বাংলাদেশ মহান।

বেনুর ডাকে তরুণ জাগে, জাগে জনতার প্রাণ,
একাত্তরের অগ্নিশপথমুক্তিরই আহ্বান।
রাজাবাড়ীর সেই প্রতিরোধ আজও জাগায় জয়,
রক্তে লেখা স্বাধীনতাচির অমর হোক বাংলাদেশময়!

গিলাপুরা টেকের পথে উঠল যুদ্ধের গান,
জামিরাচরের মাটিতে বাজল মুক্তির ত্রাণ।
তরগাঁওয়ের রণাঙ্গনে রক্তাক্ত প্রভাত,
মুক্তিযোদ্ধা-জনতার বুকে এক স্বাধীনতার জাত!

কে জানত কত দীর্ঘ হবে স্বাধীনতার পথ,
কে জানত কত মৃত্যু, কত বিচ্ছেদ, কত ক্ষত!
তবু পরাধীনতার কাছে নত হয়নি প্রাণ,
সাহস, ঐক্য, আত্মত্যাগে জিতল বাংলাদেশ মহান!

মাহমুদুল আলম খান বেনুঅগ্নিপথের অগ্রনায়ক!
তোমার নামে জেগে উঠুক একাত্তরের অগ্নিডাক!
রাজাবাড়ী, দিগধা, রাউৎনাট-নাজাইড়ের রণধার,
গিলাপুরা টেক, জামিরাচর, তরগাঁওজাগুক বারবার!

জাগো বাংলা! জাগো কাপাসিয়া!
জাগো মুক্তির প্রাণ!
রক্তে লেখা একাত্তর
বাংলাদেশ মহান!

মাথা নত নয়! — নয়!
ভয়কে মানব না! — না!
অন্যায়ের কাছে! — না!
বাংলাদেশ হারবে না! — না! 

মানুষ যাবে, প্রজন্ম যাবে, তবু স্মৃতি যাবে না মুছে,
রাজাবাড়ীর সেই প্রতিরোধ জ্বলবে ইতিহাসের বুকে।
বেনুর নাম শুধু এক নাম নয়এক প্রজন্মের গান,
একাত্তরের অগ্নিতরুণ, কাপাসিয়ার গর্ব সম্মান!

মাহমুদুল আলম খান বেনুঅমর হোক!
রাজাবাড়ীর প্রতিরোধঅমর হোক!
একাত্তরের তরুণ-জাগরণঅমর হোক!
কাপাসিয়ার মুক্তির রণগাথাঅমর হোক!

জয় বাংলা!

জয় স্বাধীনতা!

জয় বাংলাদেশ!

জাগো বাংলা! জাগো!
জাগো কাপাসিয়া! জাগো!
অগ্নিপথের অগ্রনায়কের নামে
রণধ্বনি উঠুকবারবার!

---------------------------------------------------------------------

টুকু যায় টুকু আসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************


দুষ্ট লোকেরা বলে হাসিয়া—
"টুকু যায়, টুকু আসে!"
রক্ত চোষারা ভেলকি দেখায় শোষিতের এই দেশে!
এই আসে আলো, এই চলে যায়—নিমেষে আঁধার ঘোর,
কতক্ষণ থাকে, কতক্ষণ যায়—হিসাব মেলে না তোর!
ওরে, হিসাব মেলে না তোর!


এই ব্যাঙ্গাত্মক বাক্যটি আজ হানিল রে এক নারী,
বজ্রকণ্ঠে উচ্চারিল এই সত্যের তরবারি!
এদেশের
বুকে বাঘিনী কন্যা
ব্যারিষ্টার রুমিন ফারহানা!
মাননীয় সংসদ সদস্যের কণ্ঠে ফুটিলো জনতার লাঞ্ছনা!
অবহেলিত আর সুবিধাবঞ্চিত কোটি জনতার দল,
যাঁহার কণ্ঠে খুঁজিয়া পাইল রে আজ প্রতিবাদের বল!
জনতার মনের গোপন কথাটি ফুটিলো তাঁহার মুখে,
বিদ্রোহী গান বাজিয়া উঠিল শোষিতের ক্রুদ্ধ বুকে!


দুষ্ট লোকেরা বলে হাসিয়া
"
টুকু যায়, টুকু আসে!"...


খাম্বা আছে রে রাজপথ জুড়ে দাঁড়িয়ে কঙ্কালসম,
তার আছে যত বিছানো আকাশে, জাল যেন এক যম!
লাইনেও আছে সংযোগ সব
তবু বাতি কেন জ্বলে না রে?
আলোর বদলে আঁধার চাবুক মারিছে ঘরে বাইরে!
কলকারখানা বন্ধ আজিকে, স্তব্ধ চাকার গতি,
লক্ষ লক্ষ শ্রমিক বেকার, ঘটিতেছে মহা ক্ষতি!
অসহনীয় যন্ত্রণা!
সহেনা আর এই বঞ্চনা!
বিদ্যুতের তরে যত ভোগান্তি, যত আছে হাহাকার,
গ্রাম শহরে সমান তালে আজ লোডশেডিংয়ের মার!
নাই ভেদাভেদ পল্লী নগরে, সবই আঁধারে লীন,
শোষিতের রক্ত শুষে নিয়ে যায় শোষকেরা দিন দিন!


আর রাষ্ট্রযন্ত্র? সে তো চেয়ে চেয়ে দেখে শুধু!
ঠুঁটো জগন্নাথ বসিয়া আছে রে, বুকে নাই কোনো ধুধু!
কোনো প্রতিকার নাই, কোনো সাড়াশব্দ নাই তার,
জনতা আজকে চরম হতাশ, ডুবিয়াছে অন্ধকার!
তবু হতাশার দিন শেষ হবে রে, জাগো ওরে সর্বহারা
বাঘিনী কন্যার বজ্রকণ্ঠে মেলাও কণ্ঠ সারা!
টুকু যায় টুকু আসেএই ভেলকি এবার থামাও,
লড়াইয়ের তালে আলোকের দিন আবার ফিরিয়ে আনো!

 

"টুকু যায় টুকু আসে—এই ভেলকি এবার থামাও,
জনতার এই তীব্র ক্রোধে শোষকের গদি কাঁপাও!"

----------------------------------------------------------------

 


পচন ধরেছে মায়ের শরীরে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ স্বাধীন মায়ের অস্থি - মজ্জায় ধরেছে আ...