বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

সময়ের আদালত

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*******************************************

নড়ে ওঠ্ রে অবোধ! জাগে রুদ্র মহাকাল,
ছিঁড়ে ফেলে তোর দম্ভের এই বিষাক্ত মায়াজাল!
বেশি দূরে নয় সেই দিন আর—
শোন রে ক্ষমতাধারী,
হাতছানি দিয়ে ডাকছে তোমায়
সময়ের আদালত ভারী!
সেথা বিচারক স্বয়ং প্রকৃতি, অটল এবং স্থির,
ন্যায়-বিচারে ভাঙবে রে তোর অহংকারের শির!

বড় নিষ্ঠুর প্রকৃতির সেই প্রতিশোধের খেলা,
ন্যায়ভিত্তিক আঘাতে ভাঙবে ক্ষমতার এই মেলা!
সাবধান হও! সাবধান হয়ে যাও!
আজকে যে তোর ক্ষমতা, দম্ভ, অহংকার,
নিপীড়ন, অত্যাচার, অপমান, অপদস্ত করার কারবার—
আজকে যে তোর মবতন্ত্র, খুন আর গুম-হত্যা,
ধর্ষণ, নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজিতে গিলছিস মানুষের সত্তা—
সব চূর্ণ হবে!
সব বিচূণ হবে!
সময়ের ওই মহাদালতে সব ধূলোয় মিশে যাবে!
শুধু একটা অপেক্ষামাত্র,
ভেঙে পড়বে তোর পাপের পাত্র!

সুতরাং সাবধান!
আজ যা তুমি বপন করিবে দু-হাত ভরে,
কাল তা-ই তো সাক্ষী হয়ে দাঁড়াবে তোমায় ধ্বংস করে!
দাঁড়াবে তোমার বিরুদ্ধে,
প্রকৃতির ঘোর যুদ্ধে!

হে মানব!
এমন কিছু করো না আর নিজের হাতের কামাই,
যে আগুনে পুড়তে হবে তোমাকেই— মিলবে না রে রেহাই!
ভেবে চিন্তে কাজ করো,
আগামীর দিন আলোকিত করো!
মুক্তির পথ খোঁজো এবার, সময় অল্প বাকি,
নিজেরে দিও না ফাঁকি!
পৃথিবীর মানুষকে ভালোবাসো,
নষ্ট অতীত ভুলে হাসো!
জমিনে সত্য ও হককে প্রতিষ্ঠা করো ভাই,
জোর-জুলুম অন্যায় অত্যাচারের আর কোনো ক্ষমা নাই!
ভাঙো শৃঙ্খল, জাগো বীরদল, আলোতে ভরুক ভোর,
সময়ের ওই আদালতে আজ শেষ হোক সব ঘোর!

---------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...