রবিবার, আগস্ট ৩০, ২০২৬

মহাপ্রলয়ের ডঙ্কা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************


জাগো রে মুসাফির, শোনো ওই বাজে কয়ামতেরই নাকাড়া,
আসিল আল-কারিয়াহ্ আজ, নিখিল নিখুঁত সাহারা!
বলো মহাপ্রলয়ের ডঙ্কা বাজিল কার?
কাঁপে আরশ-কুরসি, টলে দুনিয়া-জাহান ছারখার!


জিজ্ঞাসে খোদার বান্দাকী সেই ভীষণ মহাদিন?
সে যে আল-কারিয়াহ্, ভাঙিবে যেখানে অহংকার-জমিন!
উড়িবে পাহাড়-পর্বত সব তূলা সম আসমানে,
মানুষ ছুটিবে পতঙ্গ-মত দিশেহারা কোন্ পানে!
খতম হইলো শান-শওকত, জৌলুস দুনিয়াদারির,
আজ হাশরের ময়দানেতে ফয়সালা হবে শেষ ফিকিরের!


শুনেছ কি ওরে গাফেল মানব, সেই মহা-বারতা?
সে যে আল-কারিয়াহ্, রচিল খোদা যার চরম সত্যতা!
যার নেকির পাল্লা ভারী হবে আজ, সে পাবে জান্নাত-সুখ,
আর হালকা পাপে যে ডুবিল, রুজিবে হাবিয়া-জাহান্নাম দুখ!
উথলিবে সেথা গনগনে আগুন, লেলিহান শিখা ভীষণ,
কোরআন গায়খোদার ভয়ে করো তওবা-মোনাজাত এখন!

জাগো রে মুসাফির, শোনো ওই বাজে কয়ামতেরই নাকাড়া,
আসিল আল-কারিয়াহ্ আজ, নিখিল নিখুঁত সাহারা!

--------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

পচন ধরেছে মায়ের শরীরে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ স্বাধীন মায়ের অস্থি - মজ্জায় ধরেছে আ...