কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
মাগো!
তোমাকে
তো
দেখতে
চাইনি
এমন
জরাজীর্ণ, মলিন,
রিক্ত!
তুমিতো
রক্তে
ধুয়েছিলে শাড়ী,
শহীদের
খুনে
সিক্ত!
দিয়েছিলে কথা—
সন্তানেরা গাইবে
সমস্বরে ‘সোনার
বাংলা’
গান,
আজ
কেন
তবে
ভিনদেশী সুরে
বিকিয়ে
দিচ্ছে
তারা
নিজের
ঈমান?
আজো
বাতাসে
ওড়ে
শত্রুর
শ্লোগান,
আজো
রাজপথে
ঘাতকের
আহ্বান!
এ লজ্জা কার হে
জননী?
তবে
কি
তুমি
আজ
ব্যর্থ?
নাকি
তোমার
কুলাঙ্গার সন্তানেরা ভুলে
গেছে
সব
শর্ত?
স্বাধীনতার এতগুলো
বছর
পার,
তবুও
কেন
চারিপাশে শুধু
হাহাকার?
কেন
সন্তানেরা খুন
হয়?
কেন
ঘুম
কেড়ে
নেয়
গুমের
ঘোর
ভয়?
নিরাপত্তা নাই,
জীবিকার ঠাঁই
নাই,
চুরি,
ডাকাতি,
রাহাজানির আর
অন্ত
নাই!
চাঁদাবাজ আর
দখলবাজের দল
লুটেপুটে খায়
তোর
বুকের
চঞ্চল
ফল!
আইনের শাসন
আজ
বন্দী,
শাসকের
মুখে
শুধু
মিথ্যের ফন্দি!
এমপি-মন্ত্রীদের এত দম্ভ কিসের?
ওরা
তো
তস্কর
এ দেশের!
মুখে
গণতন্ত্রের বুলি,
অথচ
বুকে
পুরেছে
ফ্যাসিবাদের গুলি!
দিকে
দিকে
আজ
মব-তন্ত্রের গ্রাস,
স্বৈরতন্ত্রের চাবুকে
পিষ্ট
ইতিহাস!
মিলের চাকা
স্তব্ধ,
বন্ধ
কলকারখানা,
বেকার
যুবকের
আজ
ঘরে
ফেরা
মানা!
ধর্ষিতা বোন
কাঁদে,
শিশুর
আর্তনাদ—
ভেঙে
ফেলে
মাগো
সব
সহ্যের
বাঁধ!
তুমি
বলেছিলে—জনগণই
এ রাষ্ট্রের মালিক,
তবে
কেন
আজ
মিথ্যা
মামলা
আর
জুলুমের চালিক?
পরাজিত
আজ
স্বাধীনতা তোর,
চারিদিকে শুধু
অন্ধকার ঘোর!
ধিক! শত
ধিক!
ক্ষমতার মসনদ
ভেঙে
চুরমার
হোক
এবার
চারিদিক!
তোর
সন্তানেরা তোরে
ভালোবাসে না
মা,
ওরা
দেশদ্রোহী, পাপিষ্ঠ, অধম!
তোর
বুকে
আজ
নেমেছে
যেন
যম!
মাগো,
তুমি
কোন
নরকের
দিকে
ছুটে
চলেছ
একা?
কোথাও
আলো
নাই,
কোথাও
নাই
মুক্তির রেখা!
--------------------------------------------------------------------
No comments:
Post a Comment