মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

গাজীপুর যদি থমকে যায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***************************************************

থমকে গেছে গাজীপুর!
অর্থনৈতিক আকাশ জুড়ে মেঘের ঘনঘটা,
কোথায় আলো? কোথায় সে মুক্তির ছটা?
চারিদিক আজ অন্ধকার,
বন্ধ হলো কলকারখানার দ্বার।

হারিয়ে গেছে রাতের চন্দ্রিমা, আকাশের তারা,
লক্ষ লক্ষ শ্রমিক আজ দিশেহারা!
রুটি-রুজির পথ যে নাই,
হাহাকার শুধু দিকে দিকে ভাই।
গাজীপুরের বুকে আজ মহা বিপর্যয়,
শিল্পের এই মৃত্যু কভু মানবার নয়!

জ্বলে না আলো, চলে না চাকা,
গ্যাস নেই, বিদ্যুৎ নেই, চারপাশ ফাঁকা!
উৎপাদনের চলছে মহা দুর্ভিক্ষ,
শ্রমিক-মালিক সবার চোখেই জল অশ্রুসিক্ত।
বন্ধ হলো পোশাক শিল্প, থমকে গেল জয়গান,
রপ্তানির বাজার আজ শ্মশানসমান।

ক্ষুধার জ্বালায় চুরি, ডাকাতি, বাড়ে রাহাজানি,
অসামাজিক আঁধারে ডুবছে মা-বোনেরা জানি।
ভেঙে পড়ছে সমাজ, বাড়ছে হাহাকার,
হে রাষ্ট্র, তুমি কি দেখবে না এই হাহাকার?

গাজীপুর তো কেবল একটি শহর নয়,
এ যে বাংলাদেশের হৃৎপিণ্ড, স্পন্দন নিশ্চয়!
গাজীপুর যদি থমকে যায়,
বাংলাদেশ তবে থমকে দাঁড়াবে বেদনায়!

জেগে ওঠো হে রাষ্ট্রের কান্ডারী!
শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, করো না আর দেরি।
দাও বিদ্যুৎ, দাও গ্যাস, দাও শিল্পের নিরাপত্তা,
ফিরিয়ে আনো এই সূতিকাগারের হৃত সত্ত্বা।
চলুক চাকা, হোক উৎপাদন, ঘুচুক আঁধার কালো,
নইলে দেশের অর্থনীতি ডুববে, জ্বলবে না আর আলো!

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...