কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************
যিলযাল-এর ঐ মহাকম্পনে কাঁপবে রে কায়েনাত,
আখেরাতের শরাব-পিয়ালা ভাঙবে রে জুলমাত।
বক্ষ
চিরিয়া
উগরিবে
মাটি
তাহার
গোপন
কথা,
ইয়া
নফসি-র ক্রন্দনে সেদিন
ডুবিবে
পাপী-জাত।
টুটিয়া পড়িবে
সিতারার হার,
আসমানে
হাহাকার,
খাক-ধূলিতে মিশিবে সেদিন
শাহী-তখত ইমারত-কার।
হদ্দ-বিহদ্দ ইনসান ডাকিয়া
কহিবে
ত্রাস-ভরা স্বরে—
‘কী
হইল
আজ
মাটির
ধরার,
কেন
এ বজ্রপাত?’
জররা পরিমাণ
নেক-আমলের হিসাব লইবেন
শাহানশাহ,
তিল
পরিমাণ
বদ-আমলেও মিলিবে না
তো
পনাহ।
নেককারেরা নূরানী
রঙে
দেওয়ানা খোশ-খেয়ালে,
বদকারেরা আশেক-বিহীন পুড়িবে দিবস-রাত।
ওরে অবুঝ
মন,
তুই
আজই
সামাল
তোর
জিন্দেগির তরী,
সেজদাহতে আজি
তওবা
করিয়া
পার
হ হাশরের তরী।
আশেক গায়
খোদার
ডরে
বিরহের
এই
গজল,
রহম
করো
ওগো
মওলা,
দাও
হে
নাজাতের সওগাত।
--------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।