কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************
কারার ঐ লৌহকবাট ভেঙে দিলে তুমি,
তোমারি
হুংকারে কাঁপে
অত্যাচারী ভূমি!
তুমি
কাজী
নজরুল
ইসলাম—বাঙালির প্রাণ,
বিদ্রোহী বীর
ওগো,
তোমারে
সেলাম!
তোমারে
সেলাম
ওগো,
তোমারে
সেলাম!
১৮৯৯ পঁচিশে
মে
মর্ত্যে এলে,
চুরুলিয়া গ্রাম
যেন
আলোয়
দিলে
ফেলে।
এগারোই
জ্যৈষ্ঠের সেই
পুণ্য
ক্ষণে,
দুখু
মিয়া
নাম
নিলে
আপন
মনে।
লেটো
দলে
সুর
বেঁধে,
রুটি
রুজি
কামিয়ে,
লড়লে
পরাধীনতার শৃঙ্খল
ভাঙিয়ে!
'অগ্নিবীণা'র রুদ্র-তানে গাইলে
মুক্তির গান,
শত্রুর
বুকে
কাঁপে
ভয়ার্তের প্রাণ!
সাম্যের গান
গেয়ে
রচিলে
নতুন
জাহান,
হিন্দু-মুসলিম ভেদাভেদ কোরে
খানখান।
'বিদ্রোহী'র হুংকারে টলে জালিমের শাসন,
কারাগারে বন্দী
হয়েও
হারোনি
তো
রণ!
'রাজবন্দীর জবানবন্দী' দিয়ে
ভাঙলে
ভয়ের
দ্বার,
শ্যামা
আর
গজল
সুরে
মেলালে
একতার
ঝংকার!
হঠাৎ পক্ষাঘাতে স্তব্ধ
হলো
সুর,
বাকশক্তি হারিয়ে
চলে
গেলে
বহু
দূর।
দেশ
স্বাধীন হলে
পরে,
চিনে
তোমার
দাম—
বুকে
টেনে
নিলেন
বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান!
বাহাত্তরের মে
মাসে
আনলেন
বাংলাদেশে ফিরিয়ে,
নাগরিকত্ব আর
ভালোবাসার চাদরে
জুড়িয়ে।
ডি-লিট
আর
একুশে
পদক
মিলল
চুয়াত্তর-ছিয়াত্তরে,
"জাতীয়
কবি"র আসনে বসালো
বাঙালি
আদরে।
ছিয়াত্তরের উনত্রিশে আগস্ট
এলো
বিষাদ
ক্ষণ,
চিরবিদায় নিলে
তুমি,
কাঁদে
সর্বজন।
আজ
পুণ্য
জন্মদিনে জানাই
শ্রদ্ধা আপন
মনে,
হে
চিরন্তন চেতনা,
তুমি
রবে
আমাদের
স্মরণে!
কারার ঐ লৌহকবাট ভেঙে দিলে তুমি...
তোমারে
সেলাম
ওগো,
তোমারে
সেলাম!
---------------------------------------------
No comments:
Post a Comment