Wednesday, August 12, 2026

হে সুপ্ত পল্লী কবি, জাগো!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************************

রাওনাট গ্রামের মেঠো পথ-ধূলি কাঁদে রে আকুল তানে,
রফিকুলের সেই পল্লী-গীতিকা সুর নাহি আর কানে!
ভুলেছ কি সেই দিন?
যবে ক্লাসরুম ছিল নিঝুম ও শব্দহীন,
তখন আলোক-বর্তিকা প্রিয় ফিরোজ স্যার—
ভেঙে দিয়ে সব নীরবতার ওই পাষাণ-রুদ্ধ দ্বার,
ডেকে বলেছিলেন সবার সমুখে বাড়িয়ে আশার হাত:
"তুই একদিন মস্ত বড় কবি হবি, ঘুচাবি মনের রাত!
তুই জসিমউদ্দীনের মতো
হবি পল্লী কবি, বাংলায় প্রতিভা তোর যে কত!
তোর মাঝে দেখি সেই কাব্যের ভাব, দেখি সুপ্ত আলো!"
সেই বাণী শুনে গ্রামের মানুষ তোমায় বেসেছে ভালো।

তবে কেন এই বিষাদের লাজ, তবে কেন এই ভয়?
কেন হীনমন্যতা-কুহেলিকায় ঢেকেছ কবির জয়?
কেন দিলে বিসর্জন
আপনার মাঝে সমাধি দিলে রে আপন দীপ্ত মন?

কতবার আমি বলেছি তোমায় আকুল মিনতি গায়,
"
কবিতা লেখো রে, রূপ দাও এই রূপসী গাঁয়ের মায়!"
মানুষের সুপ্ত মনন জাগাও,
কলমের ওই কালির টানেতে স্যারের স্বপ্ন বাঁচাও!

তুমি সামাজিক, তুমি যে সেবক, তুমি তো রৌদ্র-কর,
সংগঠনেতে তুমিই অগ্রণী, ভেঙে দাও জড়তার ঘর।
তুমি মাঠের খেলোয়াড়,
বন্ধুর বুকে বন্ধুত্বের তুমি অক্ষয় সেতুবন্ধন আর!

শুধু কবিতাটি নাই রে তোমার, শুধু নাই সেই সুর,
আজ সাহিত্যের ওই আঙিনাতে তোর ডাক সুদূর!
তুই পারবি রে ভাই,
কোনো সংশয়, কোনো দ্বিধা যেন তোর মনে কভু নাই!

হীনমন্যতা হোক চুরমার, ভেঙে যাক সব ভুল,
তুই সাহিত্যের পরুধা-পুরোধা, প্রস্ফুটিত বকুল!
জেগে ওঠ্ রফিকুল,
কলমের টানে ফুটিয়ে তোল্ রে বাংলার সমূল!

রাওনাট গ্রামের মেঠো পথ-ধূলি কাঁদে রে আকুল তানে,
রফিকুলের সেই পল্লী-গীতিকা সুর নাহি আর কানে!

হীনমন্যতা হোক চুরমার, তুই সাহিত্যের হরে পুরোধা,
জেগে ওঠ্ রফিকুল, কলমেই হোক তোর জয়ের মহড়া!

-----------------------------------

 

 

 

No comments:

Post a Comment