কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************
ঐ শোনো
রে
আরশ
হতে
আসে
কদরের
ফরমান,
নাজিল
হলো
মর্ত্যধামে নূরানী
আল-কুরআন।
আসমানী
এই
শবে
বরাত—
আনলো
খোদার
রহম-হাত,
মুমিন-দিলে জাগলো আজি
খোশ-মেহমান!
হাজার মাসের
চেয়েও
সেরা
এই
যে
মহিমান,
আশেকানীর জিকিরে
আজ
কাঁদে
রে
ইনসান।
ফেরেশতা আর
রূহুল
আমীন
নামে
রজনীর
ইয়াওম-উদ্দীন,
তসবীহ-ধ্বনিত নিখিল ভুবন,
জুড়ায়
তপ্ত
প্রাণ!
খোদায়ী নূরের
'তাজাল্লি'তে
ধন্য
হলো
‘জমিন’,
‘গুনাহগার’ সব
‘বান্দা’
কাঁদে,
বলে
‘আমীন
আমীন’!
‘রহমত’
আর
‘মাগফিরাত’
বর্ষণ
হয়
সারারাত,
আরশ-আজীম’ খুলেছে দ্বার,
বিলোয়
পুণ্য-দান!
মুমিন
কয়, ওরে ও মন, জাগো এই
শবে,
‘খোদা-তাআলার’ ‘ইশকে’ মজে
‘মউত’
জিতিবে।
কদরের
এই
উজালাতে
ডুব
দে
রে
তুই
প্রেম-দরিয়াতে,
পাবি
রে
তুই
‘হাশর’
দিনে
‘সাফায়াত’-এর
শান!
--------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।