বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

আতঙ্কিত অভিভাবক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************************

হে পৃথিবীর মানব সভ্যতা! চেয়ে দেখ আজ এই বাংলার জমিনে,
মা-বাবার চোখে শুধুই আতঙ্ক, জল ঝরে পড়ে নিশিদিন ক্ষণে ক্ষণে।
বুকে কাঁপে ভয়,
কখন কী হয়!
ছেলে-মেয়ে নিয়ে দুঃচিন্তা বাড়ে,
সুখ কেড়ে কাড়ে।
ঘর থেকে তারা বাইরে গেলে যে বুক দুরুদুরু করে,
কোনো নিশ্চয়তা নেই তো মা-বাবার, আবার কি ফিরবে ঘরে?
অপেক্ষা শুধু বাড়ে,
কড়া নাড়ে কি যম দ্বারে?

কন্যা সন্তান ঘরেতে থাকিলে ভয় বাড়ে আরো দ্বিগুণ,
চারিদিকে চলে বখাটে ছেলের ইভটিজিং আর খুন!
লাশ পড়ে যায়,
বিচার কে পায়?
কিশোর গ্যাংয়ের বাড়ছে দৌরাত্ম্য,
নষ্ট হচ্ছে আজ মানুষের আত্ম্য।
রাজনীতির এই করাল গ্রাসেতে তাজা প্রাণ সব ঝরে,
মাদকের ঐ ভয়াল থাবায় সোনার সংসার মরে।
নেশার আগুনে পুড়ে,
স্বপ্ন সব যায় উড়ে।

মতপার্থক্যের বাড়ছে বিভাদ, ভাঙছে যে আজ প্রীতি,
চারিপাশে শুধু হাহাকার আর হারিয়েছে সব নীতি।
অপরিপক্ক প্রেম,
ভাঙে সুনামের ফ্রেম।
ছেলে ও মেয়ের অবাধ মেলামেশা,
লেখাপড়া ছেড়ে শুধু ইন্টারনেটের নেশা!
ভার্চুয়াল এক জগতে ডুবিয়ে রাখছে নিজের মাথা,
ভুলে গেছে তারা আজ সংসারের মায়া ও ভালোবাসার গাঁথা।
বই খাতা সব দূরে,
মন চলে যায় কোন সুরে!

বখাটে বন্ধুর দল জুটে গেছে, ধরিয়েছে ভুল হাত,
অভিভাবকের চোখে তাই আজ কেটে যায় শুধু রাত।
পড়াশোনায় নেই মন,
হারিয়ে যাচ্ছে অমূল্য ধন।
সংস্কারে লেগেছে মরচে,
টাকা শুধু যাচ্ছে খরচে!
আদর্শ আজ নির্বাসনে, নীতি নৈতিকতা শেষ,
এই আশঙ্কায় দিন কাটে আজ, বদলে যাচ্ছে দেশ।
মা-বাবার বুকে চাপা হাহাকার, কেউ কি তা শুনতে পায়?
ভবিষ্যতের এই কালো ছায়া দেখে পরান জুড়িয়ে যায়?

হে সভ্যতা! চেয়ে দেখ আজ বাংলার এই চিত্র,
অন্ধকারে তলিয়ে যাচ্ছে চেনা সমাজ ও মিত্র।
কবে হবে শেষ?
কাঁদে এই দেশ।
এই আর্তনাদ পৌঁছাবে কবে তোমাদের ঐ কানে?
শান্তি কি আর ফিরে আসবে না এই বাংলার ময়দানে?
বাঁচাও আমাদের প্রাণ,
ফিরিয়ে দাও সন্তানদের মান!

----------------------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মিষ্টি হাসির যন্ত্রণা (গান)

  কবি — মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ******************************************** হৃদয়ের ফ্রেমে এঁ...