কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
এই
মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই প্রাণ,
বাংলাদেশের ভালোবাসায় ভরে আমার গান।
নদীর জলে, সবুজ মাঠে, মিশে আছে প্রাণ,
এই দেশ আমার, এই দেশ আমার—বাংলাদেশ মহান।
শীতলক্ষ্যার ঢেউ যে বলে, বাংলারই
কথা,
ধানের ক্ষেতে দোলে হাওয়া, মুছে মনের ব্যথা।
কৃষকের ঘাম, শ্রমিকের ঘাম, গড়ে দেশের মান,
তাদের মুখে হাসি ফুটুক—এই তো আমার
গান।
এই মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই প্রাণ,
বাংলাদেশের ভালোবাসায় ভরে আমার গান।
মায়ের ভাষা বাংলা আমার, হৃদয়জুড়ে রয়,
শহীদের রক্তে কেনা স্বাধীনতার জয়।
সত্য পথে চলব মোরা, রাখব দেশের মান,
দেশের তরে জীবন দেব—এই আমাদের শপথ
মহান।
এই মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই প্রাণ,
বাংলাদেশের ভালোবাসায় ভরে আমার গান।
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment