কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
হে স্বাধীন রাষ্ট্র,
জবাব
দাও
আজ,
কোথায়
লুকালো
শিশুর
সহজ
সাজ?
গাজীপুরের কাপাসিয়া কাঁদে,
বাতাস
হয়েছে
ভারী,
মায়ের
চোখের
অশ্রু
সায়রে
কেমনে
দিতেছে
পাড়ি!
বীর উজলী
মডেল
একাডেমি নিঝুম
নীরব
একা,
তাফসিরুল ইসলাম অন্তর আজ
যে
নিখোঁজ,
মিলছে
না
দেখা।
মফিজ
উদ্দিনের তিন
তলা
ভবনে
রক্তের
দাগ
আঁকা,
জামা,
জুতো
আর
আইডি
কার্ডে
কেন
বিভীষিকা মাখা?
সে কি
বেঁচে
আছে,
নাকি
গেছে
মরে?
উত্তর
দিতে
পারো
না
কেন
হে
রাষ্ট্র নিজের
ঘরে?
জনতার
তরে
যদি
না
পাও
এটুকু
নিরাপত্তা,
তবে
কার
তরে
রাজদণ্ড,
কার
এই
প্রভুত্ব?
স্কুলেও যদি
সন্তান
আমার
নিরাপদ
নাহি
রহে,
তবে
কোন
ভরসায়
পিতা-মাতা এই বুকে
বেদনা
সহে?
পিতা
সোহাসের বুকভরা
হাহাকার,
মাতার
কান্না
রূঢ়,
হে
প্রশাসন, ঘুমাচ্ছো কেন?
ভাঙো
এই
ঘুম
গূঢ়!
রক্তের দাগ
মুছবে
না
কভু
এই
বাংলার
মাটি,
জবাব
তোমায়
দিতেই
হবে
রে
রেখে
সব
চালাচালি!
শৃঙ্খল
ভাঙো,
গর্জে
ওঠো
রে
মজলুম
জনতা,
ন্যায়বিচারের দাবিতে
এবার
ভাঙো
সব
নীরবতা!
জালিমের ওই
দাম্ভিকতা করবো
রে
ধূলিসাৎ,
ন্যায়ের আলোয়
রুখে
দেবো
আজ
আঁধারিয়া এই
রাত!
বুকের
রক্তে
লিখবো
জবাব,
ছাড়বো
না
এক
ইঞ্চি,
অধিকারের লড়াইয়ে
মোরা
ছিঁড়বো
যে
শিকল-ছিঁড়ি!
তোমাদের এই
অন্ধ
আইন,
বধির
প্রশাসন,
হিসাব
দিতেই
হবে
তোমাদের, কাঁপবে
রে
সিংহাসন!
রক্তের
বদলে
বিচার
চাই
রে,
চলবেনাকো ক্ষমা,
জনতার
এই
পুঞ্জীভূত ক্ষোভ
যে
রয়েছে
জমা!
জেগে ওঠো
আজ
বিপ্লবে মাতি,
তোলো
রে
বজ্রনাদ,
তাফসিরুল অন্তরকে ফিরিয়ে
দাও,
ঘুচাও
এ অবসাদ।
বিপ্লবী-সম
হুংকার
ছাড়ো,
আনো
রে
মুক্ত
আলো,
মায়ের
কোলেতে
ফিরিয়ে
দাও
রে
শঙ্কার
কালো
ভালো!
-------------------------------------------------
No comments:
Post a Comment