কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
জাগো রে
জাগো,
জাগো
রে
জাতি,
ঘনিয়ে
এলো
যে
পাপের
রাতি!
চারিদিকে ওই
ধেয়ে
যে
আসে
বলৎকারের ছায়া,
দানব-রাহু গ্রাসিতে চায়
শিশুর
কোমল
কায়া!
ঘরের
ছেলে
বা
ঘরের
মেয়ে—কেউ তো নিরাপদ
নয়,
আলোর
কুঠির-বিদ্যাপীঠেও জাগছে দারুণ ভয়!
যাদের
চরণে
সঁপেছি
সনা
জ্ঞানের আলোক-আশে,
ছদ্মবেশী সে
আলোর
গুরুই
হানে
আঘাত
ত্রাসে!
দিশারী
সেজে
অবয়বে
ওরা
শিশুর
অঙ্গ
নাশে,
আমার
অবোধ
দুলাল-দুলী বলৎকারে ভাসে!
যাদের
বুকে
শিশুর
আমার
থাকার
কথা
নির্ভয়ে,
তারাই
আজ
কামড়
দেয়
কাল-নাগিনীর বিস্ময়ে!
মুখেতে ছড়ায়
সত্যের
বাণী,
ভণ্ডামির সে
শিরোমণি!
মুক্তির কথা,
আলোর
কথা,
শান্তির কথা
বলে,
প্রভু-ভীতির ভেক ধরিয়া
পাপের
অনলে
জ্বলে!
ধর্মবিরোধী কাজেতে
মত্ত,
অন্তরে
কাল-চিতা,
তারাই
তো
আজ
এই
দুনিয়ায় সর্ব
পাপাচারের পিতা!
নিষিদ্ধ সেই
অন্ধকার পল্লীতে ওরা
ধায়,
পরকীয়ার নোংরা
খেলায়
মজে
পঙ্কিল
গাঁয়!
নারীর
ওপরে
বাড়ায়
হাত,
ধর্ষণ-উৎসবে মাতে,
খুন
করে
আর
গুম
করে
দেয়
ঘোর
অমাবস্যা রাতে!
মুখোশধারী ভণ্ড
ওরা,
জোচ্চোর প্রতারক,
ওদের
ছায়ায়
সন্তান
রাখা—সে তো সাক্ষাৎ নরক!
শিশুর
অঙ্গে
চালায়
ওরা
বর্বর
নির্যাতন,
পাথর-হৃদয় পিশাচ ওদের,
নেই
কোনো
অনুশোচন!
মানবতার চরম
বৈরী,
দেশবিরোধী ওরা
যে,
জাতির
শত্রু,
কওমের
শত্রু,
ঘুরছে
মানুষের সাজে!
রুখে
দাও
ওদের,
হে
রাষ্ট্রের কান্ডারী বীর
দল,
আইনের
জালে
বন্দী
করো
ওই
পিশাচের দলবল!
দৃষ্টান্তেরই শাস্তি
চাই
আজ—হোক ফাঁসি, হোক
বিনাশ,
বাংলার
বুকে
দেখতে
চাই
না
আর
কোনো
শিশুর
লাশ!
ওরা
নরাধম,
ওরা
যে
পিশাচ,
শয়তানের ভাই
সাক্ষাৎ,
বজ্র-আঘাতে চূর্ণ করো
ওই
দানবের
কাল
হাত!
-------------------------------------------------------------
No comments:
Post a Comment