Thursday, August 27, 2026

নেপালের ওই গিরি-কন্দরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************************

কাঁপে রে ধরা, কাঁপে রে ধরা মহাজাগতিক ত্রাসে,
যিলযালেরই রুদ্র কাঁপন নিখিল-গগনে ভাসে!
নেপালের ওই গিরি-কন্দরে প্রলয়-নাচন নাচে,
মানুষের এই ক্ষুদ্র দম্ভ চূর্ণ হইয়া বাঁচে!
কাঁপে রে ধরা, কাঁপে রে ধরা মহাজাগতিক ত্রাসে!

উদগারীয়া ভেতরের বোঝা মেদিনী জাগিল আজ,
ভয়ার্ত নর শুধায় ত্রাসে— " কী দৈব বাজ?"
নবীনের মতো অট্টালিকা চূর্ণ হইল ধূলি,
ভুলিল মানব খোদার বিধান, ক্ষমতার বুলি!
নেপালের ওই গিরি-কন্দরে প্রলয়-নাচন নাচে,
মানুষের এই ক্ষুদ্র দম্ভ চূর্ণ হইয়া বাঁচে!
কাঁপে রে ধরা, কাঁপে রে ধরা মহাজাগতিক ত্রাসে!

সাক্ষী দিবে এই ধূলিকণা, সাক্ষী দিবে ওই মাটি,
খোদার হুকুমে প্রকাশ করিবে গোপন খবর খাঁটি!
সেদিন জগত দলে দলে আসি দাঁড়াইবে বিচার-মাঠে,
আমলনামার হিসাব মিলিবে জীবনের শেষ ঘাটে!

তিল পরিমাণ সুকৃতি যারদেখিবে সে মহাসুখ,
অণু পরিমাণ দুষ্কৃতি যারহেরিবে নরক-মুখ!
নেপালের বুকে রুদ্রের এই অট্টহাসির ধ্বনি,
পাপী-তাপীরে জাগাতে এসেছে মহা-ঘণ্টা শুনি!
নেপালের ওই গিরি-কন্দরে প্রলয়-নাচন নাচে,
মানুষের এই ক্ষুদ্র দম্ভ চূর্ণ হইয়া বাঁচে!

জাগো রে মুসলিম, জাগো রে মানব, করো তওবা আজ,
মাথায় লইয়া চলিতে হইবে পরকালেরই তাজ!
কাঁপে রে ধরা, কাঁপে রে ধরা মহাজাগতিক ত্রাসে,
যিলযালেরই রুদ্র কাঁপন নিখিল-গগনে ভাসে!

---------------------------------------------

No comments:

Post a Comment