কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
ইয়া ইলাহী! ইয়া রহমান!
লহো লহো মোদের
মোনাজাত,
ঝরুক
তোমার
আরশের
রহমত-বারিপাত!
আজ
হাসপাতালের ওই
পাণ্ডুর শয্যায়
কেঁদে
মরে
কাপাসিয়ার এক
দরদী
প্রাণ,
বিপন্ন
আজ
মানবতা,
স্তব্ধ
সাহসী
গান।
হে পরোয়ারদেগার!
দল-মত-পথের পাঁচিল
ভেঙে
যে
মানুষ
চিনেছিল শুধু
মানুষ,
যার
বুকে
সদা
জ্বলত
লাল-সবুজের অবিনাশী ফানুস,
সেই
জনতা-বন্ধু আজ বড়
বড়
ব্যথায়
কাতর;
আমানত
হোসেনের মলিন
মুখ
দেখে
কেঁদে
ওঠে
কাপাসিয়ার প্রতিটি ধূলিকণা, পাথর।
প্রভু গো!
তিনি
তো
শুধু
এক
সাবেক
চেয়ারম্যান নন,
তিনি
যে
আর্তের
আশ্রয়,
মজলুমের আপনজন!
যে
হাত
দিন-রাত বিলিয়েছে শুধু
ইনসাফ
আর
খয়রাত,
যে
দিল
কেঁদেছে পরের
তরে—সারাটি জীবন, সারাটি
রাত,
সেই
পবিত্র
জিসিমের সব
ব্যাধি
করো
হে
দূর,
নুপূরের মতো
বাজিয়া
উঠুক
আবার
সুস্থতার নূরের
সুর।
হে শাফী!
হে
মহা
চিকিৎসক!
দিলে
দাও
হিম্মত,
রূহে
দাও
বিপুল
তাকত,
উন্মুক্ত করো
তোমার
কুদরতি
শিফার
দ্বার!
মুক্তিকামী জনতার
অগ্রসৈনিক সে,
মুক্তি
দাও
তারে
রোগ-শোকের এই কারাগার হতে
এবার।
দাও শিফা,
ইয়া
রব!
আবার
যেন
কাপাসিয়ার চত্বরে
চত্বরে
গড়জে
ওঠে
সেই
অদম্য
সাহসী
কণ্ঠস্বর,
ফিরে
আসুক
আমাদের
প্রিয়
ভাই,
আমাদের
ধ্রুবতারা,
তোমার
করুণা-আশায় হাত তুলেছি
মোরা—আজ দিশেহারা!
No comments:
Post a Comment