সোমবার, আগস্ট ০৩, ২০২৬

জনতার ভাষা হতে এসেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

আমি নেতা হতে আসিনি ভাই, শৃঙ্খল ভাঙতে এসেছি,
আমি শোষিত-বঞ্চিত-লাঞ্ছিত বুকে দাবানল জ্বেলে হেসেছি!
আমি এসেছি জনতার ভাষায় কথা বলতে,
আমি এসেছি মজলুমের এই মিছিলে অগ্নি হয়ে জ্বলতে!
আমি শুধু জনতার,
অধিকার কেড়ে নেওয়া ওই জালিমের আমি যমদুত চিরকাল!

ভয় করি না কো অশুভ চক্র, ভয় করি না কো তোদের ফাঁসি,
আমি তূর্য বাজিয়ে এনেছি রে ভাই সাম্যের মহোচ্ছ্বাসি!
আমি শুনিয়ে যাবো জনতার গান,
আমি দিয়ে যাবো এই বিজয়ের প্রাণ,
আমি কাপাসিয়ার ওই মেঠো পথে আজ অতন্দ্র প্রহরী,
শীতলক্ষ্যার তীব্র স্রোতে আমি বিপ্লবী এক তরী!

থামাতে এসেছি গুম আর খুন,
দুর্নীতির চিতা জ্বালাবো দ্বিগুণ!
চাঁদাবাজি আর রাহাজানির বুকে হানবো বজ্রাঘাত,
ধর্ষক আর পাপিষ্ঠদের ঘনিয়ে আনবো রাত!
আমি ভাঙবোই ভাঙবো জোর-জবরদস্তি,
ন্যায়ের পতাকা উড়িয়ে আনবো শাশ্বত পরম স্বস্তি!

আমি নেতা হতে আসিনি গো, আমি রক্তে পাওয়া স্বাধীনতা,
আমি মুক্তিযুদ্ধের লাল-সবুজের অক্ষয় এক বীর গাথা!
আমায় যদি করো নাবিক তোমরা, পাড়ি দেবো মহাসমুদ্র,
আমি অকুতোভয়, আমি দুর্মর, আমি বিপ্লবী অতি রুদ্র!
আমি বিদ্রোহী, আমি ঝড়-তুফান, আমি চূর্ণ করি সব আশা
আমি নেতা হতে আসিনি বন্ধু, আমি ক্ষুব্ধ জনতার ভাষা!

--------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রাণকে হত্যা করো না

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** প্রাণকে হত্যা করো না রে ভাই , খ...