Showing posts with label ঈদের কবিতা. Show all posts
Showing posts with label ঈদের কবিতা. Show all posts

Saturday, June 15, 2024

ঈদের খুশীতে


অন্তর খুলে জানাও ঈদ মোবারক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
*********************
ওহে আজ ঈদের খুশীতে জাগিছে বিশ্ব জাহান,
ধনী গরীব, ধবল- কালো নাই ভেদ এক সমান।

ঈদের আনন্দ ভাগ করে নিবো সকলে রে ভাই,
ত্যাগের মহিমা অন্তরে লালন করিব সবাই।
ওহে অশ্রু জলে ভাসিবে না কোন মানব প্রাণ,
এলো ওই, এলো ওই -খুশীর ঈদ কোরবান।

ঈদুল আযহা আনিয়াছে সাম্যের কলতান,
ওহে বিত্তবান, মুক্ত হস্তে করে যাও দান।
শুনো হে, তাকওয়ার মহিমায় আজিকার ঈদ!
ওহে ঈদুল আযহা দিয়েছে ত্যাগের তাগিদ।

অন্তর খুলে জানাও ঈদ মোবারক- ছালাম!
ওহে বুকে বুকে তুল হে প্রেমের ঢেউ ধরাধাম।
--------------------------------------------

তাকওয়ার গোলাপ ফোটাও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
*********************
ত্যাগের মহিমায় হৃদয় খুলে দাও হে মুসলমান,
ধনী- গরীব, ধবল-কালো একই সুরে গাও গান।

তাকওয়ার গোলাপ ফোটাও এই অন্তর জমিন,
মানবতার হাত বাড়িয়ে দাও পৃথিবীর উদ্যান।
ঈদের খুশীতে ধনী গরীব করো নাকো ব্যবধান,
রবের তুষ্টে আত্মার পশুত্ত্বরে করো হে কোরবান।

হে মুসলমান, হে মুমিন- হে ঈমানদার,
ওহে চির সাম্যের ডাক দাও এই প্রান্তর।
ওই ওঠেছে, ওই উঠেছে শুভ্র আলোর চাঁদ।
ওই এসেছে, ওই এসেছে- মুমিন খুশীর ঈদ!

হদয় পানে জাগিয়ে তুলো তাকওয়ার কোরবান,
ঈদ মোবারক! ঈদ মোবারক! ওরে সকল প্রাণ।
----------------------------------------

Wednesday, April 10, 2024

ঈদের খুশীর বান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***************************************
ওই উঠেছে ঈদের চাঁদ জাগো হে মুসলমান,
ডাকছে তোমায় রোজা শেষে ঈদের খুশীর বান!
ধনী গরিব কাঁধ মিলিয়ে করছে উচ্চারণ
আজকে সবার খুশীর ঈদ ওরে প্রিয়জন্।

ধবল কালো নাইতো ভেদ এই শুভক্ষণ,
আমরা সবে মুসলিম উম্মাহ সবে ভাই বোন।
সাম্যের গান গাই মোরা করি নিমন্ত্রণ
ঈদ মোবারক ! ঈদ মোবারক! ওরে মুমিনগন।
-----------------------------------------

Tuesday, June 20, 2023

ত্যাগের মহিমা বরনে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ২০-০৬-২০২৩ ইং

*********************

হে খুশীর ঈদ নব রূপে এসো প্রাণে,

ত্যাগের মহিমা বরনে, প্রভূর গানে।

জাগ হে মুসলিম উম্মাহ অমৃত হরষে,

রেখ না কোন ভেদ ঈদের এই পরশে!

কর হে প্রাণ খুলে প্রভূ রাহে কোরবান,

হে খুশীর ঈদ নব উষায় জাগাও প্রাণ।

তুমি হও নির্মল উজ্জ্বল কান্ত ,

তুমি হও মানবিক সুন্দর স্নিগ্ধ প্রশান্ত।

তুমি হও ধনী-গরীব বৈষম্যের অবসান,

তুমি হও প্রেম দুঃখে সুখে এই প্রাণ।

এল হে, এল হে খুশীর ঈদ কোরবান,

এসো হে, গাই সবে মানবের জয়গান।

ত্যাগের মহিমা বরনে, প্রভূর গানে,

হে খুশীর ঈদ নব রূপে এসো প্রাণে ।

-----------------------------------

Friday, April 21, 2023

বিবিএস নীরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

ম্যানেজার, মার্কেটিং ফিন্যান্স

বিবিএস কেবলস লিমিটেড।

তারিখঃ ২১-০৪-২৩ ইং

********************************

শেকড়ের টানে দিল পাড়ি মত্ত সাগর,

এখানে নেই কোন ডর ভয় দূর-বহুদূর !

এমনই আনন্দ বহিছে প্রাণ হতে প্রাণ

ঈদের খুশীতে ছুটিছে শেকড়ের টান !

ওই দেখ বিবিএস পরিবার তুলিছে পাল

কিসের দিন , কিসের রাত্রি কাল !!

সব আনন্দ মূর্ছি পড়ে এক আত্তায় মিশে

ঈদের উতল ঢেউয়ে নাহি হারায় দিশে ।

আবার আসিবে ফিরে নব অভিসারে

বিবিএস পরিবার, বিবিএস নীরে—

অযূত চমক দিয়ে নিবিড় অন্ধকারে-

আলোর মশাল  জ্বলিবে শত যুদ্ধের ভিড়ে।

সৌরভ ছড়িয়ে হতে চাই গৌরবের সাথি

ফিরতি পথে জ্বলে উঠুক রহমের জ্যোতি।

Monday, July 27, 2020

তবু তুমি এলে -হে খুশীর ঈদ


-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
এই পৃথিবীর আনন্দ উল্লাসে তুমি অসস্থি হয়ে এলে;
সুখের যৌবন কেড়ে নিলে আকাশের মিলনান্ত নীলে।
তুমি অশান্ত হয়ে গেলে শরীরের শিরে উপশিরে
তুমি লুট করে নিলে সঞ্চিত প্রবাহ বুক চিরে চিরে!

যেখানে পৃথিবীর মানুষেরা বিলাপ করছে অসীম:
সেখানে তোমার দু”চোখ তবু ভুরুতার হিম।
তুমি এলে বেদনার মাধুর্য্ হয়ে এবারের ঈদ পর্বে-
অনুভবে মনে হয় -এ তুমি- সে নও ঐতিহ্যের গর্বে
চৌদিকে আতংক ঘিরে আছে অস্থির বুকে বুকে
চিতার অগ্নির  মতো দাউ দাউ তেড়ে আসছো
অসহায় ঠাঁইহীন মানুষের দিকে—

কি এক নিষ্ঠুর বোমার মতো করোনার বিস্ফোরণ-
প্রাণে প্রাণে আর দেখি না সেই সাম্যের স্পন্দন।
আজ পৃথিবীর বন্ধনকে করেছো তাই বিচ্ছেদ মুখর
রক্ত ক্ষরণে ক্ষরণে প্রাণে দিয়েগেছো বেদনার স্বাক্ষর।

তবু তুমি এলে, তবু তুমি এলে -হে খুশীর ঈদ!
এ বিশ্বকে শুনিয়ে যাও নব উল্লাসে বিজয়ের সংগীত।
তুমি কি গাইবে না  এ গান চটপটে?
এক অস্থিরতা জেগে আছে মানুষের চোখে-মুখে।
------------------------------------২৭-০৭-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।