বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬

ইসলামের পঞ্চ খুঁটি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

বাজে তাওহীদেরই রণ-ডঙ্কা, নাই রে শঙ্কা, নাই মানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!
লা-ইলাহা ইল্লাল্লাহুর তুফান তুলে হিয়া খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!

প্রথম খুঁটি ঈমান এনে বুক ফুলালো বীর গাজী,
জান ও মালের সওদা করে খোদার প্রেমে সে রাজি!
কলমা শাহাদাতের তেজে ভাঙল রে সব ভয়-খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!

দ্বিতীয় খুঁটি নামাজ কায়েম, মোমিনের ওই হাতিয়ার,
সেজদাহে শির লুটিয়ে ভেঙে দে জুলুমের এই কারাগার!
আরশ কাঁপুক তাকবীরে তোর, খোল রে খোল তোর দিলের খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!

তৃতীয় খুঁটি রোজা রেখে নফসেরে কর চূর্ণ-চুর,
সিয়ামেরই কড়া পাহারা, ইবলিশ আজ বহুদূর!
তাকওয়ার ওই বর্ম গায়ে জয় করবি শাহ-জমানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!

চতুর্থ খুঁটি জাকাত দিয়ে সাম্যের ওই গান শোনা,
উড়বে রে আজ ইসলামেরই সাম্যবাদের জোড়া নিশান-সোনা!
আমির-ফকির এক কাতারে, খোল রে কৃপণ হাত-খাজানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!

পঞ্চম খুঁটি হজ করে আয়, কাবা ঘরের জিয়ারতে,
'লাব্বায়েক' এর গর্জন ওই গুঞ্জরে আজ আরফাতে!
মুমিন গায় সাম্যের গান, খোল রে মদিনার ওই দেওয়ানা—
লা-ইলাহা ইল্লাল্লাহুর তুফান তুলে হিয়া খানা,
ইসলামের এই পঞ্চ খুঁটি—মোমিন দিলের আস্তানা!

----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...