বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

মউতের পয়গাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************
কুল্লু নাফসি যাইকাতুল মাউত, ওরে মন গাফেল!
ডুবল তরী, ভাঙল নোঙর, ফুরাল যে সব তেল।
কুল্লু নাফসি যাইকাতুল মাউত, ওরে মন গাফেল!

আজ আছি কাল মিলিয়ে যাব এই দুনিয়ার ধুলায়,
আখেরাতের সওদা ভুলে কেন রলি ভূলায়?
আখেরাতের সওদা ভুলে কেন রলি ভূলায়?

কোথায় সে তোর শাহী মহল, কোথায় অট্টালিকা?
ললাটে তোর জ্বলছে দেখ ওই মউতেরই শিখা!
ললাটে তোর জ্বলছে দেখ ওই মউতেরই শিখা!
আজরাইল যে আসবে যখন, চলবে না আর খেল,
কুল্লু নাফসি যাইকাতুল মাউত, ওরে মন গাফেল!

মাকবারাতে ডাকছে তোরে মাটির বিছানা,
সব ছাড়িয়া যাইতে হবে, কেউ তো রবে না।
সব ছাড়িয়া যাইতে হবে, কেউ তো রবে না।

সোনার তনু ধুলো হবে, ঝরবে চোখের জল,
বৃথাই তবে করলি রে মন পাপের হলাহল!
বৃথাই তবে করলি রে মন পাপের হলাহল!
মিছে মায়ায় কাটল জীবন, জমালি না তেল,
কুল্লু নাফসি যাইকাতুল মাউত, ওরে মন গাফেল!

নাম আজিকে মানুষ যে তোর, কালকে হবি লাশ,
বন্ধ হবে ক্ষণেক মাঝেই এই যে সুবাস-শ্বাস।
বন্ধ হবে ক্ষণেক মাঝেই এই যে সুবাস-শ্বাস।

খাঁচায় বন্দি পরাণ-পাখি উড়াল দেবে কবে,
আঁধার ঘরের সাথি কেবল আমলনামা হবে!
আঁধার ঘরের সাথি কেবল আমলনামা হবে!
রাব্বুল আলামিনের দরবারে যখন উঠবে আমল-স্কেল,
কুল্লু নাফসি যাইকাতুল মাউত, ওরে মন গাফেল!
ডুবল তরী, ভাঙল নোঙর, ফুরাল যে সব তেল।
কুল্লু নাফসি যাইকাতুল মাউত, ওরে মন গাফেল!

 ----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মউতের পয়গাম

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর *************************************** কুল্লু নাফসি যাইকাতুল মাউত , ওরে মন...