কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
মুক্ত
স্বাধীন এই
দেশে
আজ
এ কোন আঁধার হেরি,
ইনসাফের ওই
তখ্ত কাঁপায় কোন
জিল্লাতের ভেরি!
কণ্ঠরোধী জঞ্জালে আজ
বন্দি
ন্যায়ের দীপ্তি,
হায়,
বিচারালয়ে আজ
ঝোলে
শুধু
প্রতিশোধের নিত্তি!
কোথায়
সেই
মোস্তফার মহান
মানবতা?
ভুলল
সবাই
আল-আমিনের প্রেমের নৈতিকতা!
ক্ষমতার ওই
অন্ধ
দম্ভে
ভাঙল
সাম্যের গীতি,
হকের
হাটে
সওদা
করে
ওই
প্রতিশোধের নিত্তি!
বিচারের নামে
প্রহসন
চলে
জুলুমের মহোৎসবে,
মজলুমের এই
আর্তনাদে খোদার
আরশ
কাঁপবে।
শোন
হে
অন্ধ
শাসক,
শোন
হে
ক্ষমতাবান,
এই
বিচারই
শেষ
বিচার
নয়,
আসবে
খোদার
ফরমান!
পাকড়াও
যেদিন
হবে
তুমি
মহাকালের ওই
দ্বারে,
দম্ভের
আসন
ভাঙবে
তোমার
খোদার
এক
ইশারারে!
আজকে
তোমার
ক্ষমার
নাটক,
কাল
সে
অভিশাপ,
ওজন
কি
তার
করতে
পারবে
তোমার
প্রতিশোধের নিত্তির পাপ?
স্বাধীনতার সুর
কেটে
তুমি
কোন
বিভেদ
রচনা
করিস?
রাজনীতির এই
নোংরা
জুয়ায়
দেশটা
কেন
ছারখার
করিস?
অধিকারহারা মানুষের আজ
জাগবে
হুংকার,
ভেঙে
চুরমার
করে
দেবে
জুলুমের কারাগার!
উপড়ে
ফেলো
ওই
বৈষম্যের দাঁড়,
ভাঙো
ভণ্ড
তৃপ্তি—
টুকরো
করো,
ধুলোয়
মেশাও
ওই
প্রতিশোধের নিত্তি!
টুকরো করো, ধুলোয় মেশাও ওই প্রতিশোধের নিত্তি!
টুকরো করো, ধুলোয় মেশাও ওই প্রতিশোধের নিত্তি!
-----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।