কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
শিক্ষা মোদের
অস্ত্র
রে
ভাই,
জ্ঞানের বহ্নি
জ্বলে—
সত্য মোদের
মন্ত্র
রে
ভাই,
মিথ্যে
পিষে
তলে!
আমরা
ছাত্রদল, আমরা
ছাত্রদল,
মোদের
চরণ-আঘাতে ভাঙবে বন্ধন-কারা অবিরল!
আমরা
শক্তি,
আমরা
বল,
আমরা
ছাত্রদল,
মহাকালের রূদ্র-বিষাণে বাজাব জয়ের
মাদল!
একতা মোদের
বজ্র
রে
সম,
সাম্যের গান
গাই,
দলিত-পীড়িত সর্বহারাকে বুকে
টেনে
নিতে
চাই।
নিয়ম-শৃঙ্খলে ভাঙব
রে
আঁধার
তম-র বালাই,
আমাদের
আগে
কোনো
বাধার
যে
টিকে
থাকার
সাধ্য
নাই!
আমরা
টুটাব
তিমির-রাতি, আনব অরুণ
ভোর,
আমাদেরই রক্ত-লালে ভাঙবে রে
জড়তার
ডোর!
শক্তি মোদের
জগত-কাঁপানো, যৌবনেরি প্রাণ,
ভয়-ভীতিহীন দুর্মদ মোরা, গেয়ে
চলি
জয়গান।
স্বভাব মোদের মুক্ত-স্বাধীন, ঝঞ্ঝার মতো ছুটি,
অন্যায়
আর
অবিচারের ওরে
গলা
চেপে
ধরি
টুটি!
শৃঙ্খল
দেখে
দমি
না
আমরা,
উল্কার
মতো
ধাই,
বিপ্লব
এনে
এই
ধরণীরে
নতুন
করে
সাজাই!
মেধার দীপ্ত
জ্যোতিতে মোদের
কাটবে
রে
দুর্গতি,
মোদের
মাঝে
সুপ্ত
আছে
বিশ্বজয়ের শক্তি-মতি!
আমরা
চলি
রে
তরুণের
দল,
পিছে
ফেলি
জরা-লাজ,
মোদের
মগজে
বিদ্যুত খেলে,
বাহুতে
জয়ের
কাজ!
আকাশের
বুক
চিরে
আনি
মোরা
নব
প্রভাতের রবি,
ছাত্র
মোরা
যে
চির
দুর্জয়,
সৃষ্টির মহাকবি!
চল
চল
চল,
তরুণ
দল,
ভাঙো
রে
আগল-দ্বার,
ঘুচিয়ে
দেব
রে
এ জগতের যত গ্লানি
আর
অন্ধকার।
আমরা
শক্তি,
আমরা
বল,
আমরা
ছাত্রদল,
জ্ঞানের আলোয়
করব
মোরা
এ ধরা উজ্জ্বল!
--------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন