বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

দীন প্রতিষ্ঠার বজ্রশপথ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই,
লা-শরীক আল্লাহ ছাড়া কোনো যে মাবুদ নাই!
দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই।
ছিঁড়ব শিকল, ভাঙব তখত, জুলুমের এই শাহী,
আমরা যে রে তাওহীদেরই নকীব বায়ান্নশাহী!
দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই।


জেগেছে আজ ‘শাবাব’ যত ‘খুন-রাঙা’ রৌদ্রে,
হক-বাতিলের লড়াইতে কেউ নামবে না রে হৌদ্রে!
হাতে ‘কুরআন’, মুখে ‘তাকবীর’, দিল আমাদের সাফ,
জালিমশাহীর জমিনজুড়ে আনব ইনসাফ।
দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই।


‘
ইসলামের’ এই জয়নিশান উড়বে গগন ছায়,
ভয় করি না ‘দাফন’ মোদের, ‘মউত’ যদি আয়!
ভয় করি না ‘দাফন’ মোদের, ‘মউত’ যদি আয়!
আরশ কাঁপে, ফরশ কাঁপে ‘আল্লাহু আকবার’ রবে,
দীন-ইসলামের জিন্দাবাদে দুনিয়া রোশন হবে!


দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই,
লা-শরীক আল্লাহ ছাড়া কোনো যে মাবুদ নাই!

-----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...