বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

আবেগী ধর্মের পরাজয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*******************************************

জাহেলিয়াতের অন্ধ আবেগে ইসলাম কভু বাঁচে না!
মিছে হাহাকারে মাবুদ তো হাসে না।
মিছে হাহাকারে মাবুদ তো হাসে না।
ওরে ও গাফেল মুসলিম!
আবেগী ধর্মের পরাজয় আজ নিশ্চিত সুকঠিন,
যদি বুকে না জাগাও আল-কুরআনের দ্বীন!
জাহেলিয়াতের অন্ধ আবেগে ইসলাম কভু বাঁচে না!
মুখে শুধু জিকির, বুকেতে রিয়া— এ তো নয় সালাত-ও-দীন!
আজ উম্মত শক্তিহীন,
খালি আশেকী দেখায় যে জন আশরাফুল মাখলুকাত-হীন!
তোমরা তলোয়ার ছেড়ে তাসবিহ্ নিয়েছ অলস খাঁচায় বসি,
ছিঁড়েছ ইজ্জতেরও রশি!
মিছে হাহাকারে মাবুদ তো হাসে না।
মিছে হাহাকারে মাবুদ তো হাসে না।
কোথা সেই ফারূকী জোশ?
কোথা সেই হায়দরী হুংকার?
খালি জযবায় মাতাল হয়েছ, ঘুচেছে অধিকার!
আফসোসেরই কান্নায় কভু ফিরবে না শান-ও-শওকত,
আমল-বিহীন এই অন্ধ আবেগ তো ইবলিসেরই দাওয়াত!
আমল-বিহীন এই অন্ধ আবেগ তো ইবলিসেরই দাওয়াত!
যদি বুকে না জাগাও আল-কুরআনের দ্বীন!
আরবি-আজমি এক হয়ে শোনো দুনিয়ার ইনসান,
খালি আবেগের বুদ্বুদ দিয়ে বাড়ে না দীনের শান!
তকদীরের দোহাই পেড়ে যারা ঘুমে মজে রয়—
ইতিহাসে দেখ, তাদেরই তো পরাজয়!
ইতিহাসে দেখ, তাদেরই তো পরাজয়!
ওরে আলেম, ওরে জাহেদ, ওরে সুফী-দরবেশ!
আমল ও ইলমের মশাল জ্বালাও, miটাও মনের ক্লেশ।
খোদার আরশ কাঁপবে তখন,
জাগবে যেদিন ঈমন-ও-মন,
আবেগ ছাড়িয়া জিন্দাদিল হও, গাও বিজয়ের গান!
জাহেলিয়াতের অন্ধ আবেগে ইসলাম কভু বাঁচে না!
মিছে হাহাকারে মাবুদ তো হাসে না।
মিছে হাহাকারে মাবুদ তো হাসে না।
----------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...