Showing posts with label মাসুদ এন্টার প্রাইজ. Show all posts
Showing posts with label মাসুদ এন্টার প্রাইজ. Show all posts

Monday, July 13, 2026

হে সাহসী উদ্যোক্তা বন্ধু-মাসুদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ভেঙেছিস তুই নিয়তির শৃঙ্খল,
মুছেছিস তুই দারিদ্র্যের অশ্রুজল!
তুই তো সেই চেনা শৈশবের সারথী,
উদার পরোপকারী, অমলিন এক জ্যোতি।
কত ক্ষিধের সাঁঝ-বেলায়
তোর মায়ের হাতের অন্ন খেয়েছি পরম হেলায়,
আজও মনে পড়ে সেই স্মৃতি অবিরল
তুই যে মোর বাল্যবন্ধু, প্রাণের সম্বল!


তারপর...
হঠাৎ একদিন তুই বিদায় নিলি,
স্বদেশের মায়া ছেড়ে দূর পরবাসে পাড়ি দিলি।
মরুর বুকে, তপ্ত রোদে, ঘামে আর রক্তে,
বুক বেঁধেছিলি তুই শুধু এক শক্তে
"
ফিরতে হবে, জিততে হবে, গড়তে হবে দেশ!"
হাড়ভাঙা সেই খাটুনি তোর, কষ্ট ছিল অশেষ।

তুই ফিরলি!
খালি হাতে নয়, বুকভরা স্বপ্ন আর পুঁজি নিয়ে ফিরলি!
নেমে পড়লি জীবন-যুদ্ধে,
লড়লি তুই একাই চরম ক্ষুব্ধে।
ঝাঁপিয়ে পড়লি ভাঙতে জড়তা,
ঘোচাতে দেশের বেকারত্ব আর দীনতা!
আজ তুই একা নোস, তুই এক প্রতিষ্ঠান,
'
মাসুদ এন্টারপ্রাইজ'—তোর বিজয়ের আখ্যান!

আজ তোকে চেনে এই সমাজ, এই চরাচর,
তুই আজ শত বেকারের কর্মসংস্থানের কারিগর!
তোর বুকে আজ তারুণ্যের কেতন ওড়ে,
সবাই আজ গর্ব করে তোর ওই জয়ী নীড়ে।
তুই এক জীবন্ত উপমা, তুই এক জ্বলন্ত মশাল,
ভেঙেছিস তুই ভাগ্যের ওই কালো দেয়াল!


ওরে আমার বীর উদ্যোক্তা, ওরে মোর ভাই,
তোর এই অপরাজেয় শক্তির সমকক্ষ কেউ নাই!
জীবন-যুদ্ধে তুই এক বিজয়ী মহান যোদ্ধা,
তোর চরণে জানাই আমার কোটি সেলাম আর শ্রদ্ধা!
তুই তারুণ্যের প্রেরণা, তুই সাহসের হিমালয়
জয় হোক তোর মাসুদ বন্ধু, জয় হোক অক্ষয়!

--------------------------------------------------------------------------