কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর
*******************************************
বলুনতো হে
স্বাধীন দেশের
নাগরিক,
কেমন
আছেন?
নাকি
ভয়ের
খাঁচায়
ধুঁকে
ধুঁকে,
মড়ার
মতন
বাঁচেন?
জনতা
বলছে—
অধিকার
নাই!
দিকে
দিকে
শুধু
ত্রাস
আর
হাই!
হাহাকার ঘেরা
এই
ক্রন্দন-রোলে,
স্বাধীনতার মূল্যবোধ কি
গিয়েছে
অতল
তলে?
রাষ্ট্রের হাল
ধরেছে
যারা,
শোষক,
রক্তচোষা পিশাচ
তারা!
দেশপ্রেমহীন ভণ্ড
কাণ্ডারী,
জনতার
রক্তে
ভরায়
ভাণ্ডারী!
স্বার্থের তরে
পুষছে
আজ
দেশদ্রোহী জানোয়ার,
বিশ্ব
আজ
প্রশ্ন
করে—
তোরা
কি
মীর
জাফরের
পরিবার?
জোর যার
মুল্লুক তার—
এই
তো
তোদের
বুলি!
স্বাধীন নাগরিকের বুকে
মারছিস
আজ
গুলি!
গণতন্ত্রের লাশটা
ঝুলছে
ফাঁসি
কাঠে,
বাক
স্বাধীনতা বন্দী
আজ
শোষকদের ওই
হাটে!
ভোটাধিকার নির্বাসিত, সুবিচার আজ
অন্ধ,
বৈষম্যের এই
নরককুণ্ডে মানুষ
আজ
বন্ধ!
ঘরে
ঘরে
বেকারত্ব, যুবসমাজ লাঞ্ছিত,
অন্ন,
বস্ত্র,
বাসস্থান হতে
জাতি
আজ
বঞ্চিত!
শিক্ষা
ও সুচিকিৎসা আজ ধনীর পায়ের
দাস,
দালালের খপ্পরে
পড়ে
দেশ
হয়েছে
শ্মশান-ঘাস!
ছলনা তন্ত্র,
স্বৈরতন্ত্র, তোষামোদি আর
মবতন্ত্রের মেলা,
ভয়তন্ত্র ও দুর্ণীতিতন্ত্রে চলছে দানবখেলা!
পরিবারতন্ত্র, খুন,
গুম,
হত্যা,
ধর্ষণের এই
গ্রাসে,
লুটেরা,
চাঁদাবাজ আর
দখলবাজেরা বুক
ফুলিয়ে
হাসে!
নেতা
আছে,
নাই
যোগ্য
নেতৃত্ব, নাই
বজ্রকণ্ঠের হুংকার,
মুক্তিসেনার সম্মান
আজ
ধুলোয়
লুটায়
বারবার!
স্বাধীনতা-বিরোধীরা করছে
আজ
আস্ফালন,
আর
কতকাল
সইবি
তোরা
এই
নরক-জ্বালন?
শোনরে শোন,
আমজনতা
চিৎকার
করে
কয়—
"ভালো
নেই
রে,
ভালো
নেই
কেউ,
চারিপাশে শুধু
ভয়!"
বিদ্যুৎ নাই,
গ্যাস
নাই,
ঘরে
ঘরে
হাহাকার,
দ্রব্যমূল্যের অগ্নিবাণে পকেট
শূন্য
জনতার!
আয়-ব্যয়ের মিল নাই,
নিরাপত্তা আজ
শেষ,
আইনের
চোখে
ঠুলি
পরা,
লুটেরার এই
দেশ!
ব্যাংক
লুটেরা
পার
পেয়ে
যায়,
মেধার
নাইকো
দাম,
ঘুষখোরেরা রাজা
এখানে,
সস্তা
শ্রমিকের ঘাম!
পরিবেশটা বিষে
ভরা,
নিশ্বাসে আজ
বিষ,
স্বাধীনতার রক্তে
তোরা
করছিস
ছিনিমিস!
স্বাধীনতা আজ
হুমকির
মুখে,
কাঁপছে
দেশের
মূল,
কেউ
কি
আছো
জবাব
দেবে?
ভাঙবে
কি
এই
ভুল?
ওরে
ও তরুণ, ওরে ও জনতা, আর কতকাল
ঘুম?
ভেঙে
ফেল
এই
ভয়তন্ত্রের শৃঙ্খল-ধুম!
জেগে
ওঠ
আজ
নজরুলের মতন
ধূমকেতু-ঝংকারে,
ছিনিয়ে
নে
তোর
অধিকার
এই
বিপ্লব-হুংকারে!
-----------------------------------------------------------------------------