Showing posts with label ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার. Show all posts
Showing posts with label ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার. Show all posts

Saturday, May 13, 2023

শুভ জন্মদিনের শুভেচ্ছা

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৩-০৫-২৩ ইং

********************************

শুভ জন্মদিন হে বঞ্চিত জনতার সাথী !

নব আলোয় উদিত তুমি অন্ধকার রাতি

যে সেবার ভ্রতে পূর্ণি আলোয় ঝিলিমিলি,

সে প্রেমের আলাপন করো নিরিবিলি

তাই জন সূর্য্ জেগেছে নিশি আর নাই বাকী,

নব চাঁদ উঠিছে অস্ত আকাশ-

তোমারে অন্তরে রাখি

শুভ জন্মদিনে থেকো না তন্দ্রায় ঢুল ঢুল !

ওই ডাকিছে উদয় রবি প্রভাতের নব ফুল

চারিধার দস্যু ডাকাতের নিঃশ্বাস লাগে !

যদি না থাকো অন্ধকার শিয়রে জেগে

কে দেখাবে পথ, কে হবে মুক্তির স্বপনচারী ?

তুমি যে জনবন্ধু-

গ্রাম বাংলার মেঠো পথে তরুলতা সারি সারি!

রেখেছি এই প্রাণে আঁখির পল্লবকম্পনে

শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমায়

দৃঢ় উদ্দ্যামে এগিয়ে যাও নব বিজয়ের গানে

--------------------------------------------

 

 

Wednesday, May 10, 2023

আলহামদুলিল্লাহ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০৫-২০২৩ ইং।

********************

শুকরিয়া তোমার তরে হে রাহমানির রাহিম,

তুমি শুনেছো মোদের ফরিয়াদ এই ধরাধাম।

তোমার এই করুণা দিয়েছে নব আলো,

আমরা পেয়েছি নব প্রাণ বিবিএস লগো।

তুমি যে দয়ার সাগর অতুল্য সীমানা,

তার কোন দিগন্ত নেই পৃথিবীর ঠিকানা।

আলহামদুলিল্লাহ!

হে পরম করুণাময় অসীমের মালিক আল্লাহ!

তুমি দিয়েছো ফিরে আমাদের প্রেম তরঙ্গ,

তাইতো উচ্ছাসে জেগেছে শরীরের প্রতিটি অঙ্গ।

ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-

তোমারই গোলাম, তোমারই ভালবাসা

আমাদের সকলের প্রিয় হে পারওয়ারদীগার।

-------------------------------------

Monday, May 8, 2023

মুক্তির রাহে হাত তুলেছি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

উৎসর্গ্ঃ ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার, চেয়ারম্যান বিবিএস গ্রুপ।

*******************

মুক্তির রাহে হাত তুলেছি ওই করণাময়,

তিনি যেন উত্তম সেফা দান করেন এই বসূধায়।

গভীর হৃদয় হতে ভালবেসেছি তোমায়,

তাইতো ব্যাকুল হয়ে উঠি অসুস্থায়।

লক্ষ জনতার আলো তুমি দিবস রজনী,

এমন মহৎ প্রাণ দেখিনি কো ধরনী !

যে এত নিবেদিত সেবার ভ্রতে মহিয়ান,

সে তুমি উথরোল ঢেউ বিবিএস প্রাণ ।

সবে মিলে করি ফরিয়াদ ওই মহান তর

তিনি যেন রোগ মুক্তি দেয় এই নশ্বর।

আবার ফিরে এসো সুস্থ দেহ প্রাণে-

লক্ষ জনতার ভীড়ে মানবতার কলতানে।

তুমি যে শত মুক্তির পাঞ্জেরী-

তুমি যে বিবিএস পরিবারের জীবন্ত দিশারী।

--------------------------------------

Tuesday, April 25, 2023

বঙ্গ কন্যার সাথে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৪-২৩ ইং

********************************

বঙ্গ কন্যার সাথে ওই উজ্জ্বল আলোতে,

উড়েছো গগণে এক বিজয়ের আশাতে।

মুক্তির সন্ধানে চেয়ে আছি তরুণ প্রভাতে

ঊষার কিরণধারে

এক নব স্বপ্নের অভিসারে।

তোমার সেই কুসুম-সম ফুল্ল মুখখানি

বঙ্গ কন্যা দৃঢ় চিত্তে নিবে বুকে টানি ।

তুমি পাঞ্জেরী, তুমি জনতার শান্তি

আসবে ফিরে ভেঙে শত মৌন ক্লান্তি।

এর চেয়ে কোন তৃপ্তি আছে? তুমি যে উদার,

সমুদ্রের মাঝখানে তুমি যে নির্ভ্য় কর্ণধার

----------------------------------------

Thursday, April 25, 2019

হে প্রিয় দাদা



                        ---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমার প্রতিটি পদক্ষেপই এক স্বপ্নের  কবিতা,প্রতিটি
মুহুর্ত্ই বিজয়ের উৎসব-

তুমি যেদিনই এগিয়ে এলে আমার এই রণ দূর্গে
পৃথিবীর সব পরাজয় থেমে যায়-
আমি ভুলে যাই দুঃখের সব কবিতা
প্রাণের স্পন্দিত প্রবাহে জেগে উঠে তুমুল বিজয়ের উচ্ছাস-
তোমার এ মানবিক প্রতিটি মুহূর্ত্ এক স্বপ্নের মতো
অতুল্য উপমা-

অনেকবার তুচ্ছ হয়েছি, ফিরে এসেছি নিদানের মতো, কেউ আশ্বাস দেয়নি, কেউ শুনেনি
শুধু তুমিই !
তোমার এই সীমাহীন উদারতা কিংবা অমূল্য মহত্ত্ব
রক্ত কণিকা হয়ে থাকবে এই দেহ প্রাণের স্পন্দিত প্রবাহে
শোধ হবে না, এর মূল্য শোধ হবে না, কোন দিনও হবে না
তুমি এক অন্ধকার ঘরের আলো-

তুমি স্বেচ্চায় জ্বলেছিলে বলেই অন্ধকার নীড়ে দেখেছি আলো-
তোমার প্রতিটি আবেগই এক প্রেমের  কবিতা,প্রতিটি
মুহুর্ত্ই মানবতার উৎসব-
তোমার নিঃস্বার্থ্ প্রেমই দুঃখকে দিয়েছে সুখের ঠিকানা- হে প্রিয় দাদা ।

আমি চির কৃতজ্ঞ হে অতুল্য মহান
তোমার র্স্পশেই মুছে গেছে চোখের সব জলপথ-
তুমি ছিলে বলেই খুব কাছে পেয়েছি সুদূর নীলিমা
আজ এসে দেখো,
এই পরিবারের প্রতিটি মুহূর্ত্ প্রেম সঙ্গীতের
অপূর্ব্ মূর্ছ্না ।
তোমার প্রতিটি নিঃস্বার্থ্ যুদ্ধ একেকটি মুক্তির কবিতা-
প্রতিটি মহত্ত্ব অতুল্য উপমা- হে প্রিয় দাদা ।
---------------------------------------------------25-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।( উৎসর্গ্ঃ অসিত সাহা, ট্রান্সফোর্ট্ ম্যানেজার , বি্বিএস গ্রুপ)

**********************




Thursday, April 11, 2019

আজ তুমি দশে এসে



------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ওহে পঞ্চ কবি,তোমরা কেন এতো অস্থির!
কোন কবিতার জন্যে এতো প্রেম তোমাদের?
একটু বলো ?
যে কবিতা কেউ লিখেনি আগে, এবার সেই কবিতার কথা বলো ।

পৃথিবীর সমস্ত কবিরা জেনেগেছে ,
একটি কবিতার জন্য বছরের পর বছর যুদ্ধ করেছো,এখনো করছো
একটি মহাকাব্যের বিভোরে-

সূর্যের আলো শেষ হয়ে গেলেও, রাত্রির অন্ধকারে কিংবা
স্নিগ্ধ জোছনায় খুলেছো দৃঢ় মুঠি
কখনো দমনি, কখনো নেওনি ছুটি !
দূর্গে দূর্গে করছো যুদ্ধ
যে বিজয় কেউ দেখেনি আগে, এবার সেই বিজয়ের কথা বলো ।

আমরা সেই বিজয়ের জন্য এসেছি, আমরা সেই যুদ্ধের জন্য এসেছি
আমরা শপথ নিতে এসেছি-
তামাম পৃথিবী জেনেগেছে এই যুদ্ধের কলোরব-
গভীর হৃদয় হতে স্পন্দিত হচ্ছে সেই অনুভব ।
শুধু তুমি ,শুধু তুমি !

পৃথিবীর মঞ্চে মঞ্চে উচ্চারিত হচ্ছে, আবৃতি হচ্ছে শিল্পির কণ্ঠে কণ্ঠে
যুদ্ধ বিজয়ের অমর শিরোনাম
এক বিষ্ময়ের মহাকাব্য ! পঞ্চ কবির দীপ্ত কবিতা-” বিবিএস কেবলস লিঃ ।

আজ তুমি দশে এসে- এক অনন্য সাফল্যে হে কবিতা ।
--------------------------------------------11-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।