মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩

বঙ্গ কন্যার সাথে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৫-০৪-২৩ ইং।

********************************

বঙ্গ কন্যার সাথে ওই উজ্জ্বল আলোতে,

উড়েছো গগণে এক বিজয়ের আশাতে।

মুক্তির সন্ধানে চেয়ে আছি তরুণ প্রভাতে

ঊষার কিরণধারে

এক নব স্বপ্নের অভিসারে।

তোমার সেই কুসুম-সম ফুল্ল মুখখানি

বঙ্গ কন্যা দৃঢ় চিত্তে নিবে বুকে টানি ।

তুমি পাঞ্জেরী, তুমি জনতার শান্তি

আসবে ফিরে ভেঙে শত মৌন ক্লান্তি।

এর চেয়ে কোন তৃপ্তি আছে? তুমি যে উদার,

সমুদ্রের মাঝখানে তুমি যে নির্ভ্য় কর্ণধার ।

----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...