বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

বুঝে নিও তুমি কিছু

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৪-২৩ ইং।

********************************

যে  জনতা অদম্য ছুটে তোমারই পথ ধরি,

বুঝে নিও তুমি কিছু শঙ্কা না করি ।

যে বঞ্চিত , লাঞ্চিত, অবহেলিত বঙ্গ তরী

সে চায় তোমার বীরত্ত্বের তরবারি !

সে চায় দুর্নীতিমুক্ত আশ্বাসভরা সিংহাসন,

যেখানে রবে না ছলচাতুরী প্রসহন !

ছিন্ন হয়ে গেল বুঝি নেতাদের দেশ প্রেম

লুট তরাজের মহাযজ্ঞ ক্ষমতার ধরাধাম।

তুমি এসেছো তাই স্বপ্ন বুঁনি বিশাল

এবার বুঝি পথ হারাবে না বিশ্বাস বিপুল।

এই মহামানবের তরে,

কোটি জনতার স্বপ্ন ডোরে

তুমি এক আলোক পাঞ্জেরী গভীর রাত্রির !

-------------------------------------------

   


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...