নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-০৪-২৩ ইং।
********************************
শুধু তোমার তরে বিজয়ের গান !
নাহি কো রাগ -অনুরাগ মান-অভিমান।
জনতার অভিসারে তোমার এ মিলন
যেথায় বন্ধন গাঁথা এই প্রণয়-স্বপন।
এবার বিজয় পতাকা উড়বে পদ্ম কূলে
চারিদিকে চেয়ে দেখ নাহি কেহ ভুলে।
বিপ্লবী শ্লোগানে এ কি দেখি আজ !
শুধু তুমি ! শুধু তুমি ! জনতার তাজ।
এতো আপন তুমি বঙ্গ নরনারীদের
আগে কেহ হয়নিকো আলো-রজনীর।
শুধু তোমার তরে জনতা প্রেমতৃষা-
এ তুমি বুঝে নিও দুঃখী জনতার ভাষা।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।