কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৮-০৪-২৩ ইং।
***********************************
স্বপ্নের চোখে অনিদ্রা কবিতা লেখে কবি ,
এখানে বর্ণ্- শব্দ- চরনগুলো এলমোলো
তবু কবি কবিতায় খুঁজে তোমাকে
রচনা করে সুখ প্রণয়ের স্নিগ্ধ রাত !
কলঙ্কহীন শুভ্রতা খুঁজে পূর্ণিমার আলোয়
শিমুল পলাশ ফোটেনা, পাখিরা ডাকে না
তবু কবি বিনিদ্র উদাসী প্রাণে-
তবু কবি স্বপ্নের চোখে অনিদ্রা কবিতা লেখে
কোন বেদনার অশ্রুজলে ভাসি
তবু কেউ আসে না, কেউ বসে না পাশাপাশি
একটি আগুনের লাল গোলা
ক্ষত বিক্ষত করে যায় গভীরের কোন কিছু !
তবু কবি ভালবাসে-
অপেক্ষায় থাকে, কবিতা লেখে হৃদয়ের সুতো ধরে।
আর তুমি দূরে- বহুদূরে---
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।