কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩১-০৩-২৩ ইং।
***********************************
অধরা স্বপ্নগুলো গতিপথ করে অবরুদ্ধ,
কখনো ডেকে আনে প্রবল কম্পিত যুদ্ধ!
তবু তারই পিছু এ প্রাণ ছুটে অরিরাম,
কেউ না বুঝে ক্ষত –বিক্ষত করে ধরাধাম।
এখানে ভালবাসার মূল্য কি ?
তবু এ হৃদয় প্রতিজ্ঞা করে নিভৃত !
একটি অবুঝের সীমানা হতে অবিরত।
কখনো হয় আহত ,
কখনো হয় নিহত ।
তবু ভালবাসে তবু ফিরে আসে ব্যথিত প্রাণ !
কেউ বুঝক আর নাই বুঝক নীলাব গগণ।
তবু আকাশে উদিত সূর্যের প্রাণবন্ত ঝলক !
তবু স্পন্দিত প্রাণ ! তবু আঁখিগুলো অপলক
দিগ্বিদিকে উঠেছে আওয়াজ
তুমি সেই ভালবাসার রক্ত ঝরা লাল- আজ।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।