নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৪-২৩ ইং।
********************************
একটি স্বপ্ন জয়ে, দুরন্ত হৃদয়খানি,
একটি প্রতিজ্ঞা প্রাণে, ছুটেছি ধরণী।
অন্তরে নিয়েছি সেই সত্যের বাণী,
মানবতাই মানুষের জয়ধ্বনি ! জয়ধ্বনি !
এখানে হৃদয়ভরে গাই মুক্তির সংগীত,
এখানে নেই কোন বিরহ বেদনার ইঙ্গিত ।
তবু অভাব, বড় অভাব
নক্ষত্র শুন্য প্রায়—শুন্য প্রায় তার প্রভাব।
শুধু একটু মানবতা চাই—
বল না, কোথায় পাই ?
এতো মানুষ তবু মনুষ্যত্ত্ব নেই শত প্রাণ !
চারিদিকে পুশুত্বের সমারহ নশ্বর উদ্যান।
যে স্বপ্নে ছুটেছি অযূত অভিপ্রায়
সেখানে কি তবে কম্পিত শিখায় ?
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।