নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৪-২৩ ইং।
********************************
মাতৃকা খুঁজে পেয়েছে জনতার কর্ণধার,
মাটি ও মানুষের প্রাণ এত যে উদার।
কে জানতো তুমি সেই কল্লোল ধ্বনি !
তুমুল ঝড় তুফানে পথ হারাবে না এতখানি ।
মসনদে যখন দস্যু ডাকাতের কাফেলা
দৃঢ় চিত্তে মুক্তির ডাক দিয়েছো পহেলা।
দেশ প্রেমের কথা বলেছো বঙ্গ বন্ধুর সুরে,
জয় বাংলা শ্লোগান তুলেছো সৌন্দর্য পাথারে।
লাল সবুজের পতাকা এঁকেছো নির্লোভ বুকে
এক স্বপ্নের বিভোরে জনতার সুখে-দুঃখে !
তুমি গেয়ে চলেছো জয় বাংলার গান,
তুমি তুলেছো নৌকার পাল মুক্ত কানন।
জনতা পেয়েগেছে জনতার কর্ণধার !
চারিদিকে উঠেছে ধ্বনি তুমি জনতার।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।