নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ২৯-০৪-২০২৩ ইং
******************
মুক্তি যুদ্ধের সমর জয়ী
অমর গান !
লক্ষ জনতার ধ্বনি, লক্ষ
যোদ্ধার প্রাণ
”জয় বাংলা”, ”জয় বাংলা”
শ্লোগানে শ্লোগানে উত্তাল
মুখর উজ্জীবন,
বীর বাঙালির প্রাণ সুধা,
তরঙ্গ বান
জয় বাংলার অমৃত দান।
লক্ষ শহীদের রক্ত স্নাত
বিজ্ঞাপন !
এক তপস্যার প্রতিধ্বনি
আমার সোনার বংলা, আমি
তোমায় ভালবাসি।
কত অযূত বছরের লালিত
পূর্ণিমা শশী !
লাল সবুজের অঙ্কিত রেখা-
”জয় বাংলা” ”জয় বাংলা”
অন্তরে লেখা।
আজ স্বাধীন পতাকা উঠেছে
বিকাশি-
বিশ্ব দেখেছে একটু হাসি।
জয় বাংলা শ্লোগানে, জয়
বাংলা শ্লোগানে ।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।