কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩১-০৩-২৩ ইং।
***********************************
এ পৃথিবীর পথে এখনো মিটেনি আশা,
এ অন্তরে লুকায়ে অযূত অমৃত-পিপাসা
কি সে চাওয়া পাওয়া ! কি সে সুন্দর স্বপন ?
মানুষ করতে পারেনি সত্য বসূধারে আপন।
শুধু মানুষ অনুভব করেছে শত লক্ষ ক্ষুধা,
যেখানে শত লক্ষ আনন্দ প্রাণের-সুধা।
সেখানে এ অসীম সুর ধরিত্রীর চির গান,
যে গান গাইতে চায় শিশু -যুবক -বৃদ্ধ সন্তান।
এ চাওয়া-পাওয়া নশ্বর জগতের মাঝে
এক অবিনশ্বর যুদ্ধ লোভ লালসার সমাজে।
এ পৃথিবীর পথে এখনো মিটেনি আশা,
এ অন্তরে লুকায়ে অযূত অমৃত-পিপাসা
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।