রবিবার, মার্চ ২৬, ২০২৩

জীবন জীবিকার তাগিদে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৩-২৩ ইং।

*************************************

জীবন জীবিকার তাগিদে ছুটে চলেছে নিভৃত,

কখনো একা, কখনো সংঘবদ্ধ বিস্তৃত !

গ্রাম থেকে শহরে গলিত সূর্য্ ঝরে আজ

দিগ্বিদিকে উঠেছে নিঃসঙ্গতার আওয়াজ।

তবু কেউ চায় না বুঝে এই রক্ত ঝরা লাল

একটা সংসার ! একটা পরিবার ফুটন্ত সকাল

এই ভেবেই উম্মুখর ছুটে চলেছে অরিরাম

থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই

চাকুরীর নিশ্চয়তা নেই এই বৈষম্যের ধরাধাম।

তবু কর্তা স্বপ্ন বুঁনে রাত্রির গভীর বৃন্ত থেকে

যদি আলোক ফুলটা ফুটে

এই বিধ্বস্ত প্রাণে এক দৃঢ়তার নির্দেশে-

জীবন জীবিকার তাগিদে ছুটেছে মহাসমাবেশ।

--------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...