শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

আমি হারাবো স্বপ্নের পৃথিবী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৩-২৩ ইং।

*************************************

ভালবাসতে হলে মন লাগে, মনের সূর্য্ লাগে

সাম্যের উত্তাপ লাগে-

অর্থ্ বৈভব, ক্ষমতার অহমিকা এখানে গৌণ

আর রূপ লাবণ্য ! সেতো মূল্যহীন এক মরিচিকা

এক জ্বলন্ত অগ্নিপিন্ড !

যে যৌবন প্রবাহে এতকাল ছুটেছো লাগামহীন

আজ সেখানেই তোমার পরাজয় !

আজ সেখানেই তুমি ভালবাসাহীন !

হয়তো এভাবেই একদিন হয়ে যাবে আবর্জনা

নিজের আগুনে নিজেকে পুড়াবে

পৃথিবী হারাবে তোমাকে-

আমি হারাবো স্বপ্নের পৃথিবী ।

আর তুমি হবে স্মৃতি, শুধু স্মৃতি, শুধু স্মৃতি !

-----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...