রবিবার, মার্চ ২৬, ২০২৩

আমরা বঞ্চিত বাঙালি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০৩-২৩ ইং।

*************************************

ওগো কে মিটাইবে কোটি জনতার ক্ষুধা ?

দিন আন্তে পান্তা ফুরায় ঘরে ঘরে বসূধা !

পকেটের দুর্ভিক্ষ লেগেছে প্রাণ হতে প্রাণ

দামের উর্ধ্বগতি নাহি কো সহে আর বেতন!

 

নিঃশেষে কাঁদিছে প্রাণ করিয়া রক্ত পান ।

কত শত ক্ষুধার্ত্ পথে পথে বাংলার সন্তান।

স্বাধীন দেশ তবু অধিকার নেই জনতার মাঝে,

আমরা বঞ্চিত বাঙালি লুটেরাজ সমাজে।

 

লক্ষ শহীদের রক্তে এখনো মিটেনি আশা

চৌদিকে দুর্নীতিবাজ লুটেরা মিটায় পিপাসা।

এখনো রক্তের দাগ আছে লাগি সুনীল গগণ

তবু আশা জাগায় ! তবু দেখি মুক্তির স্বপন।

-----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...