নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
২৩-০৩-২০২৩ ইং।
*********************
এল হে , এল হে পবিত্র মাহে রমজান
!!
এখনো ইনসাফ জাগেনি হে মুসলাম !
আমরাই আমাদের ঠকাই কেন ?
লেবাজ নিয়েছি তবু হয়নি তাকওয়াবান।
আমরাই নিঃশেষ করি আমাদের পুড়িয়ে
নেই কোন মানবতার লেশ হৃদয়ে হৃদয়ে
দিয়েছি বাড়িয়ে নিত্য পণ্যের দর
দাম
তবু বলি মুসলমান আমি, রোজাদার
আমি
এই নশ্বর ধরাধাম—
এই ঈমানের দাম বড় কম অবিনশ্বর
জগতে
আর অনন্ত দিবসে হারাতে হারাতে
কি করে পাবে মুক্তি এই জুলুম-শোষনে
?
এই রোজা কি ঢাল হবে বিচার আসনে ?
রোজা তো ধর্য্য ছবরের মাস-
হে ঈমানদার! হে মুমিন ! কেন এ পরিহাস
?
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।