নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ ০৬-০০৩-২০২৩ ইং।
*********************
অবহেলি সময়, উদয়ের মুহূর্ত্ এলো,
ভাঙেনি ঘুম এখনো যদিও দিবসের
আলো।
সভ্যতা এখনো মরণের অন্ধ নিদ্রায়
সে অন্ধতায় মানুষের আত্মাগুলো
মৃতপ্রায়।
অসীম এক স্বপ্নের ঘোরে তবু মানুষ
!
কিন্তু মুক্তির জন্য এখনো হয়নি
হুশ।
হেলায় হেলায় পরচর্চায় সময় কাটে,
সমালোচনার ঝড় উঠে প্রবল
দ্বন্দ্বে পথে-ঘাটে।
শুদ্ধ প্রেম নির্জনে কাঁদে
সাধুজনেরা বিলুপ্তপ্রায় কলঙ্কিত
অপবাদে।
ন্যায়নীতি শ্রদ্ধাবোধ নিশীত
কুসুমগন্ধী-
অন্তরে অন্তরে হিংসে বিদ্বেষ-
দুরভিসন্ধি।
-----------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।