নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ ১৬-০৩-২০২৩ ইং।
*********************
এক ফুলের বুকে ফুটে উঠেছিল
সেই মুচকি হাসিটা- সেই না বলা
কিছু !
আজো ছাড়েনি পিছু-হয়তো ছাড়বেও না
কত কাল রাত্রি এসেছে,কত ঝড় উঠেছে
তবু সূর্যটা বার বার উঁকি দিচ্ছে
হৃদয়ের সীমানায়-
কোন কালো মেঘা কিংবা অশুরের ছায়া
সেই হাসিটাকে আড়াল করতে পারেনি
এইতো খুব কাছেই গোলাপটাকে দেখি
ঠিক আমার মত করেই—
কখনো বন্দুকের শব্দে নীল হয়ে উঠি
মৃত্যুর প্রহর গুনি, তবু বেঁচে
আছি
বেঁচে যাই-
হয়তো এভাবেই ফুলের অপেক্ষায়
থাকবো--
---------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।