নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ ২১-০৩-২০২৩ ইং।
*********************
ফুল ফুটে ফুল ঝরে তবু শুন্যতা !
তবু তারে বাগান বলি সবুজ শ্যামল
তরুলতা।
এখানে কভূ হিম শীতল কভূ রৌদ্রের
প্রখরতা।
এ পথ বড় বন্ধুর- বড় নিষ্ঠুরতা
তবু ভালবাসি তবু ভালবাসে তবু
মৌনতা।
তবু প্রাণ নিজেকে বিষের দহনে
পোড়ায়
তবু ছুটে! তবু আশায় ! তবু হারায়—
তবু খুঁজি তবু বলি- তুমি কোথায় ?
আমি ভাবি, আমাকে ভাবায় ! আমাকে
তাড়ায়—
তোমার সন্ধানে এ বসূধায়-
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।