কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৩-২৩ ইং।
*************************************
যে সুখ চেয়েছিল এ পৃথিবী
সে এখনো অধরা, এখনো দিগন্তের ওপারে
সুখকে অবহেলা করতে করতে
মানুষ জ্বালিয়েছে গোলা বারুদের দেশলাই
প্রেম ভালবাসাকে দুরে ঠেলতে ঠেলতে
আলিঙ্গন করেছে নগ্ন অসভ্যতাকে
এখন প্রাণে প্রাণে বুঁনেছে মোহ আর লালসা
শরীরের ভাঁজে ভাঁজে যৌবনের নগ্ন চিহ্ন
খুলেগেছে গুপ্ত ধন !
হৃদয়ের গভীরের রক্ত ক্ষরণের কান্নাকাটি
ক্ষত বিক্ষত কোমল প্রাণ
তবু মানুষ ফিরে আসেনা, ফিরে আসে না
মুক্তির ছায়া তলে--
হৃদয়ের ভিতরে কি এক অগ্নি ফোয়ারা !
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।