কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৩-২৩ ইং।
*************************************
সবকিছুই আমার মতো আঁকতে পেরেছি
শুধু হৃদয়টা রাঙাতে পারিনি !
এখানে কোন রঙ বসে না, তুলি চলে
না
সে খুব অহংকারিনী প্রাণ !
খুব কঠিন নাড়ি ভূড়ি ! খুব কঠিন
মাথার খুলি
হাড়গুলো আঁকা- বাঁকা !
ফুসফুসের চুতর্দিকে পেরেক, আলপিন
কাঁটাযু্ক্ত প্রাচীর !
শত চেষ্টা করেও ঢুকতে পারিনি,
এখানে আত্মাছিল. এখানে হৃদয় ছিল,
ছিল না শুধু ভালবাসা
সব কিছুই ছিল, অপমানও ছিল, যন্ত্রনাও
ছিল
ক্ষত চিহ্নগুলো দেখে যাও-
এসে দেখে যাও কেমন এঁকেছি তোমায়।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।