নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ ২২-০৩-২০২৩ ইং।
*********************
ভালবাসা চাইতে আসিনি, জানাতে
এসেছি,
সূর্যের আলোয় তুমি এক অন্ধকার প্রাণ!
এখনো তুমি আড়ালে, এখনো তুমি
মেঘে ঢাকা
সমদ্র তীরের চোরাবালি !
তুমি গ্রাস করে যাও নিভৃতে কত
উদ্যান।
অথচ দু’হাত বাড়ালে
কত না আলিঙ্গন হত বুকে বুকে
ঠোঁটে ঠোঁটে
রাত্রিতে জ্যোৎস্মা জাগত মধুর
প্রণয়ে
অহংকারী চেয়ারে বসে কল্লোল দিয়েছ
শুধু
বুঝতে চাইলে না
কারো প্রাণ আছে, কারো ভালবাসা আছে
তোমার জন্যে
এ ঢেউ কেন রাখলে আড়ালে ?
আজ ভালবাসা চাইতে আসিনি, জানাতে
এসেছি,
সূর্যের আলোয় তুমি এক অন্ধকার প্রাণ!
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।